Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

Advertisement

চট্টগ্রামের খুলশীতে ১৬ বছরের কিশোর মো. হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জনসহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে।

বুধবার রাতে মামলাটি দায়ের করা হলেও শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম মোহাম্মদ নাসিম হোসেন।

এদিকে হৃদয় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি গ্রহণ করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম দৈনিক যুগান্তরকে বলেন, হৃদয় হত্যাকাণ্ডে জড়িত তিন কিশোর অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১৬ বছর এবং অপর দুজনের বয়স ১৭ বছর। গ্রেফতার হওয়া কিশোরদের মধ্যে একজন স্কুলের শিক্ষার্থী এবং দুজন বাসের সহকারী (হেলপার)। পূর্ব বিরোধের জের ধরেই হৃদয়কে ছুরি ও কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তারা আদালতে স্বীকার করেছে। আদালত তাদের হাটহাজারীর ফরহাদাবাদে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত মঙ্গলবার রাতে নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস ৪ নম্বর লেনের শেষ মাথায় তালতলা এলাকায় কিশোর গ্যাংয়ের অপর গ্রুপের সদস্যরা হৃদয়কে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় পেশায় ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা ছিল এবং সে ‘৫জি’ গ্রুপের সদস্য ছিল। তাকে হত্যা করেছে ‘৭জি’ গ্রুপের সদস্যরা। এই গ্রুপটির নেপথ্য নেতৃত্বে রয়েছেন নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা ও তার ছোট ভাই নগর ছাত্রদল নেতা রকি হোসেন পিচ্চি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম