Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Advertisement

Icon

ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Advertisement

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ বৃদ্ধি ও ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলাতেও একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হবে। সেই সঙ্গে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে কালামপুর যুবক সমিতির উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের সমাপনী ও চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় মানিকগঞ্জের সাটুরিয়ার ‘প্যারাডাইস এফসি’ এবং ধামরাইয়ের ‘সোনালী অতীত’। আকর্ষণীয় এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজারও ফুটবলপ্রেমীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠ ও এর আশপাশের এলাকা দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কঠোর সতর্ক অবস্থানে দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে খেলাটি সম্পন্ন হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মানিকগঞ্জের সাটুরিয়ার প্যারাডাইস এফসিকে ২-০ গোলে হারিয়ে ধামরাইয়ের সোনালী অতীত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম

শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম