Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ এএম

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

নিহত জিহাদ হাসান জয়। ফাইল ছবি

Advertisement

জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ হাসান জয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

সোমবার বিকাল ৫টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জিহাদ উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রামের জাইদুল ইসলামের ছেলে। তিনি এ বছর এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বাড়ি থেকে মোটরসাইকেলে নিশ্চিন্তা বাজারের দিকে যাচ্ছিলেন জিহাদ। পথে ওমর তেলের পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে বগুড়ায় নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

ফতুল্লায় ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত, মুয়াজ্জিনসহ আহত ৫

ফতুল্লায় ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত, মুয়াজ্জিনসহ আহত ৫

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১২ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

আরও পড়ুন

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

কুতুবদিয়ায় বিয়ের দিনে নববধূর আত্মহত্যা

মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক

মহাদেবপুরে আওয়ামী ওলামালীগের সভাপতি আটক

প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন

প্রত্যাহারের নির্দেশের পরও থানায় ওসি, যা বলছে পুলিশ প্রশাসন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম