Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

Advertisement

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় একদিন ভর্তি থাকার পর বৃহস্পতিবার সার্কিট হাউসে ফিরে গেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে ফিরেই সিন্ডিকেট সভা ডাকেন তিনি। 

চুয়েটের বেশ কয়েকজন সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অনলাইনে এ সভার আহ্বান করেছিলেন ভিসি। তবে সভায় চুয়েটের কোনো সিন্ডিকেট সদস্য অংশ নিয়েছেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

এ বিষয়ে মোবাইলে চুয়েটের ৭ সিন্ডিকেট সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে দুজন ব্যতীত কেউ কল রিসিভ করেননি। 

চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশিদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি পরিবার নিয়ে ছুটিতে আছি। তাই সভায় যোগ দেইনি।

আরেক সদস্য অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল বলেন, আমার মা অসুস্থ থাকায় সভায় অংশ নিতে পারিনি।

এদিকে ৪ জন এক্সটার্নাল সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে। তিনি সভায় অংশ নিয়েছেন বলে জানান। তবে সভায় চুয়েটের কোনো সিন্ডিকেট সদস্য অংশ নেননি বলে নিশ্চিত করেছেন তিনি। 

সভার বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, মিটিংয়ের আপডেট উপাচার্য নিজে জানাবেন।

এদিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন কেটে দেন তিনি।

এর আগে উপাচার্য সিন্ডিকেট সভা আহ্বান করেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এ বিষয়ে জানতে চুয়েটের সিন্ডিকেট সদস্য ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হয়। সে সময় তিনি বলেন, উনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কি না বা এটা নিয়মের মধ্যে আছে কি না- তা জানি না। নিয়ম হচ্ছে রেজিস্ট্রারের মাধ্যমে চিঠি আসা।

এদিকে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের দাবি তিনি রেজিস্ট্রারের পদ থেকে আগেই পদত্যাগ করেছেন।

সর্বশেষ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তিনি মুক্ত হন। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

আমার বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে: চুয়েট ভিসি

আমার বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে: চুয়েট ভিসি

এবার চুয়েটে শিক্ষার্থীদের রোষানলে আরেক অধ্যাপক

এবার চুয়েটে শিক্ষার্থীদের রোষানলে আরেক অধ্যাপক

অসুস্থ অবরুদ্ধ চুয়েট উপাচার্য

অসুস্থ অবরুদ্ধ চুয়েট উপাচার্য

আরও পড়ুন

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম