Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

ছবি: সংগৃহীত

Advertisement

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষে রাজধানীর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী ‘এমডিআইসি স্টেম ফেস্ট ২০২৬-২৭’ শুরু হয়েছে। এতে রাজধানীর ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মানারাত ক্লাবস ফর কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের (এমসিসিএ) উদ্যোগে কলেজ ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করা হয়। 

স্টেম ফেস্টের আহ্বায়ক ও মানারাত সায়েন্স ক্লাবের ইনচার্জ ড. মো. মাকসুদুল আলম বলেন, শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে, এমনটি নয়; বরং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, নতুন ধারণা নিয়ে কাজ করা এবং অর্জিত জ্ঞান মানবকল্যাণে প্রয়োগ করার মানসিকতাও গড়ে তুলবে—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব উল আলম বলেন, আমি আশা করি এবং প্রার্থনা করি, একদিন মানারাত থেকে একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাবেন। আসুন, আমরা সেই স্বপ্ন দেখি। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ওপর মানবসভ্যতার সমৃদ্ধি ও উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, আবিষ্কার ও গবেষণার মধ্য দিয়েই ভবিষ্যতের বাংলাদেশ এগিয়ে যাবে। যারা আজ নিজেদের প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করছে, তারাই আগামী দিনে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিজ্ঞান শুধু নতুন কিছু আবিষ্কারের মাধ্যম নয়, এটি নিয়মতান্ত্রিক চিন্তা ও অনুসন্ধানের প্রক্রিয়া। মানবসভ্যতার সূচনালগ্ন থেকে বিজ্ঞান মানুষের জীবনকে সহজ করেছে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মহাকাশ গবেষণা, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও গণিতের অগ্রগতি মহাবিশ্বের অজানা রহস্য জানার সুযোগ তৈরি করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

সেই সভায় জয় ও পলক অংশ নিয়েছিলেন: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্ত

সেই সভায় জয় ও পলক অংশ নিয়েছিলেন: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় ট্রমা-স্ট্রেস’ বিষয়ক সেশন শুরু

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় ট্রমা-স্ট্রেস’ বিষয়ক সেশন শুরু

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

আরও পড়ুন

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মানারাতে স্টেম ফেস্ট শুরু

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম