Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

Advertisement

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম

Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় একদিন চিকিৎসাধীন থাকার পর সার্কিট হাউসে ফিরে গেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে ফিরেই আজ অনলাইনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডেকেছেন তিনি।

চুয়েটের বেশ কয়েকজন সিন্ডিকেট সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, ১৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় অনলাইনে এ সভার আহ্বান করেছেন তিনি।

সভায় তারা যোগ দেবেন কিনা জানতে চেয়ে একাধিক সিন্ডিকেট সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাদের কেউই যোগদানের বিষয়টি নিশ্চিত করেননি।

চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, আমি ছুটিতে আছি। সভায় যোগ দিতে পারব কিনা নিশ্চিত নই।

ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশলের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, তিনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে এভাবে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কিনা বা এটি নিয়মের মধ্যে পড়ে কিনা—তা আমার জানা নেই। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রারের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি আসার কথা।

এদিকে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের দাবি, তিনি ইতোমধ্যে রেজিস্ট্রারের পদ থেকে পদত্যাগ করেছেন।

অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা ডাকার বিষয়ে বক্তব্য জানতে উপাচার্যের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া মেলেনি।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় মুক্ত হন উপাচার্য। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

আরও পড়ুন

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

প্রশাসনের নিষেধাজ্ঞা: প্রতিবাদে ‘গরু ভোজ’ জবি শিক্ষার্থীদের

প্রশাসনের নিষেধাজ্ঞা: প্রতিবাদে ‘গরু ভোজ’ জবি শিক্ষার্থীদের

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম