Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

প্রশাসনের নিষেধাজ্ঞা: প্রতিবাদে ‘গরু ভোজ’ জবি শিক্ষার্থীদের

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

প্রশাসনের নিষেধাজ্ঞা: প্রতিবাদে ‘গরু ভোজ’ জবি শিক্ষার্থীদের

ছবি: যুগান্তর

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ‘গরু ভোজ’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা৷ আয়োজনে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য গরুর পাশাপাশি একটি ছাগলও রান্না করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টা থেকে খাবার বিতরণ শুরু হয়ে চলে সাড়ে ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ছয়টি বুথের মাধ্যমে গরুর মাংস ও খিচুড়ি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ‘গরু ভোজ’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১২শ শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছেন। তবে বাড়তি প্রস্তুতি হিসেবে সর্বমোট ১৫শ প্যাকেট খাবার প্রস্তুত রাখা ছিল বলেও জানান তারা৷ খাবার বিতরণে কাজ করেছেন ৫০ জনের বেশি স্বেচ্ছাসেবক।

আয়োজকরা আরও জানান, কর্মসূচির জন্য একটি গরু ও একটি ছাগল কেনা হয়। নিবন্ধিত শিক্ষার্থীদের মোবাইলে পাঠানো টোকেন নম্বরের ভিত্তিতে খাবার বিতরণ করা হয়েছে। শুধু নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীরাই এ খাবার গ্রহণ করছেন৷ কর্মসূচি আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে।

‎জকসুর এজিএস মাসুদ রানা বলেন, কেউ যেন ভবিষ্যতে গরু খাওয়া আটকানোর দুঃসাহস না দেখাতে পারে, সেই বিশেষ বার্তা দিতেই আমাদের এই আয়োজন। আমরা প্রশাসনের বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছি। অন্যান্য ধর্মাবলম্বীদের কথা বিবেচনায় রেখে গরুর পাশাপাশি একটি ছাগলও রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোজ আয়োজনে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের গরু কেনা হয়। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এই গরু নিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে জারি করা ওই বিজ্ঞপ্তিতে নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। প্রশাসনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে ওইদিন রাতেই জকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করার দাবি জানান জকসুর নেতারা। পরে শিক্ষার্থীদের উদ্যোগে ‘জবিয়ানদের গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জকসুর বিক্ষোভ

পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জকসুর বিক্ষোভ

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

জবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, ৮ নেতাকর্মী বহিষ্কার

জবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, ৮ নেতাকর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কনসার্টে সংঘর্ষ জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ

আরও পড়ুন

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

প্রশাসনের নিষেধাজ্ঞা: প্রতিবাদে ‘গরু ভোজ’ জবি শিক্ষার্থীদের

প্রশাসনের নিষেধাজ্ঞা: প্রতিবাদে ‘গরু ভোজ’ জবি শিক্ষার্থীদের

‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম