Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

Advertisement

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে এবার আদালতে মামলা করেছেন এক কর্মচারী।

বিপিসির অধীন প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) কর্মচারী ও সিবিএ সভাপতি কায়সার হামিদ বাদী হয়ে মঙ্গলবার এ মামলা দায়ের করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল মনসুরের আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী বছরের ২ ফেব্রুয়ারি সমন ফেরতের ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার ফাইলিং আইনজীবী অ্যাডভোকেট জাহেদুল ইসলাম বলেন, সাধারণত আসামিকে মামলা দায়েরের এক মাসের মধ্যে আদালতে হাজির হতে হয়। মামলা প্রমাণের মতো যথেষ্ট নথিপত্র ও তথ্যপ্রমাণ উপস্থাপন করায় আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিবাদী মোরশেদ হোসাইন আজাদ চট্টগ্রাম নগর ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বয়স ও অভিজ্ঞতার সনদ জালিয়াতির মাধ্যমে তিনি চাকরি বাগিয়ে নেন। পরবর্তী সময়ে তিনি এসএওসিএলে নির্বাহী হিসেবে কর্মরত থাকাকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে যুক্ত সিবিএ নেতাদের নানাভাবে হয়রানি ও চাকরিচ্যুত করেন।

এজাহারে আরও বলা হয়, বিপিসিতে কর্মরত থাকাকালে জ্বালানি তেলের এলসি খোলা ও মূল্য পরিশোধের ক্ষেত্রে বিনিময় হারের তারতম্যের কারণে প্রতিষ্ঠানের ৩৬৩ কোটি টাকার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, যা তার কারণেই সংঘটিত হয়। এছাড়া তিনি জ্বালানি তেল বিপণন ও ক্রয়ের ক্ষেত্রেও নানা দুর্নীতির আশ্রয় নিয়েছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিবিএ সভাপতি কায়সার হামিদ বলেন, প্রথমত জাল-জালিয়াতির মাধ্যমে ওই কর্মকর্তা চাকরি নিয়েছেন, তার ওপর প্রতিষ্ঠানের শত শত কোটি টাকার ক্ষতি করেছেন। এসএওসিএলে থাকাকালে জাতীয়তাবাদী ঘরানার শ্রমিক-কর্মচারীদের তিনি ইচ্ছাকৃতভাবে হয়রানি ও চাকরিচ্যুত করেছেন। অথচ সেই বিতর্কিত কর্মকর্তাকে আবারও এসএওসিএলে প্রধান নির্বাহী হিসেবে পাঠানো হয়েছে, যা সাধারণ কর্মচারীরা মেনে নিতে পারছেন না। তাই শ্রমিক ও কোম্পানির স্বার্থ রক্ষার্থেই আদালতের দ্বারস্থ হয়ে মামলা করেছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

২৯ ঘণ্টা পর মুক্ত চুয়েট উপাচার্য, ‘ক্যাম্পাসে ফেরা যাবে না’ শর্ত দিলেন শিক্ষার্থীরা

২৯ ঘণ্টা পর মুক্ত চুয়েট উপাচার্য, ‘ক্যাম্পাসে ফেরা যাবে না’ শর্ত দিলেন শিক্ষার্থীরা

২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি-এসপি, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি-এসপি, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

আরও পড়ুন

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম