Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

Advertisement

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য পর্যায়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, চুয়েটের বিদ্যমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য পর্যায়ে একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠন করে উল্লিখিত বিষয়ে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট সুপারিশমালা জরুরিভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়েটের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ১৪৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্যসহ ছয়জন সদস্য অংশ নিলেও যোগ দেননি চুয়েটের কেউ।

সভায় অচলাবস্থা নিরসনে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার আহ্বান, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত আলোচনা এবং সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের সুপারিশ পাঠানো। এর দুই দিন পর সিন্ডিকেটের তৃতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইউজিসিকে কমিটি গঠনের উদ্যোগ নিতে চিঠি দিল শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

৪০ দেশের দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন ‘টিম চুয়েট সি’

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

চুয়েটে শিক্ষার্থী-উপাচার্যের পালটাপালটি বিবৃতি

আমার বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে: চুয়েট ভিসি

আমার বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে: চুয়েট ভিসি

এবার চুয়েটে শিক্ষার্থীদের রোষানলে আরেক অধ্যাপক

এবার চুয়েটে শিক্ষার্থীদের রোষানলে আরেক অধ্যাপক

আরও পড়ুন

নম্বর বণ্টন ও প্রশ্নের ধরনসহ আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ

নম্বর বণ্টন ও প্রশ্নের ধরনসহ আলিম পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ

জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনে জরুরি নির্দেশ

জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনে জরুরি নির্দেশ

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

একই প্রশ্নে কলেজ-মাদ্রাসার বোর্ড পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

একই প্রশ্নে কলেজ-মাদ্রাসার বোর্ড পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম