Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

চুয়েটে মধ্যরাতে দুগ্রুপের সংঘর্ষ

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম

চুয়েটে মধ্যরাতে দুগ্রুপের সংঘর্ষ

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুপক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুপক্ষের মধ্যে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য এবং দৈনিক আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসে ছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে ভৈরব কেন নিষেধ করেছিলো এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা যায়। 

পরবর্তীতে বিষয়টি নিয়ে শুক্রবার রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়া ওই সভায় দুপক্ষেরই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বলে জানা গেছে।

সভার একপর্যায়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করেই প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ অনেকে মারামারিতে জড়িয়ে পড়েন।

শহীদ মিনার প্রাঙ্গণের সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা মারামারি হয়।

ভৈরব বর্মণ বলেন, আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মো. আব্দুল্লাহ কাজীরা ছিল। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল, ওরা নিজেরা সিনক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এরকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।

এ ব্যাপারে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

চুয়েট চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে তিন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী নিজেরাই চিকিৎসক না দেখিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছেন। 

সংঘর্ষের সময় মিসবাহ উদ্দিন স্বাধীন ভিডিও ধারণ করতে থাকেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলতে থাকা মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনেকে নিজেরাই জড়িয়ে পড়েন। এ সময় ২০২১-২২ শিক্ষাবর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী ওই সাংবাদিককে ধরে ভিডিও করার কারণ জানতে চান এবং তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে মারধর শুরু করেন ওই শিক্ষার্থীরা। 

হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব সিসিটিভি দেখে তাদের শনাক্ত করে পরিচয় প্রকাশ করা হবে বলে জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে

এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ বেশ কয়েকজন আহত

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিসহ বেশ কয়েকজন আহত

গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

আরও পড়ুন

চুয়েটে মধ্যরাতে দুগ্রুপের সংঘর্ষ

চুয়েটে মধ্যরাতে দুগ্রুপের সংঘর্ষ

সংকট নিরসন দাবি সড়ক অবরোধ করে বিক্ষোভ চুয়েট শিক্ষার্থীদের

সড়ক অবরোধ করে বিক্ষোভ চুয়েট শিক্ষার্থীদের

রাবির ৫৯ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

রাবির ৫৯ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম