Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

Icon

রাশেদুল ইসলাম, জাবি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

Advertisement

প্রকৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘প্রজাপতি মেলা-২০২৬’।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এ মেলার আয়োজন করে।

সকালে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। প্রকৃতি সংরক্ষণে ব্যক্তিগত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘উন্নয়নের নামে গাছপালা কেটে ফেলা বন্ধ করতে হবে এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে পরিবর্তন আনতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দায়িত্বে থাকা অবস্থায় আর কোনো অপরিকল্পিত গাছ কাটতে দেওয়া হবে না।’ প্রকৃতি সংরক্ষণ নিজের জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চান, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।

মেলায় প্রজাপতির জীবনচক্র, বিভিন্ন প্রজাতি, পোষক উদ্ভিদ ও পরিবেশে তাদের ভূমিকা তুলে ধরা হয়। অন্যতম আকর্ষণ ছিল ‘লার্ভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইজ ইন বাংলাদেশ’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। এতে দেশের ৫০টি প্রজাতির প্রজাপতির লার্ভার ছবি, পোষক উদ্ভিদের বিবরণ, পূর্ণাঙ্গ প্রজাপতির নমুনা ও গবেষণাভিত্তিক তথ্য তুলে ধরা হয়।

প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বিশিষ্ট পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়। বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হন নাবিলা জামান জ্যোতি। আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হন অরুণাভো ব্রুনো, দ্বিতীয় মাসুক আহাম্মেদ ও তৃতীয় ইকবাল এইচ বাবু।

বন্যপ্রাণী সংরক্ষণে মিডিয়া অ্যাওয়ার্ডের সম্প্রচার বিভাগে পুরস্কার পান এনটিভির আকিব সুলতান অর্ণব। প্রিন্ট বিভাগে যুগ্মভাবে পুরস্কার পান দৈনিক যায়যায়দিনের ওসমান সরদার ও দৈনিক ইত্তেফাকের বেনজির হোসেন। ডিজিটাল বিভাগে যুগ্মভাবে পুরস্কার পান দৈনিক বণিক বার্তার মো. আতাউর রহমান ও দৈনিক নিউ এইজের সাগর হোসাইন।

এছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ ও পাপেট শো এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রজাপতি চেনা ও ‘নগরায়ণ ও প্রজাপতি সংরক্ষণ’ বিষয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে আরও ছিল শোভাযাত্রা, প্রজাপতির হাট, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি সংরক্ষণ ও প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, গভীর রাতে জাবির ফটকে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, গভীর রাতে জাবির ফটকে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, জাবির শিক্ষার্থী বহিষ্কার

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, জাবির শিক্ষার্থী বহিষ্কার

আরও পড়ুন

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

শহীদ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

শহীদ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম