Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

স্নিগ্ধার স্থলে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নতুন প্রভোস্ট প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। এসব সংগঠন তার অপসারণসহ সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

তিন শিক্ষকের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে গত ২১ নভেম্বর মাঠে নামে ছাত্রদল; জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং নিজেরা এর দায় স্বীকারের বিষয়ে ওই শিক্ষকদের অবস্থান পরিষ্কার করার জোর দাবি তোলে সংগঠনটি। ঠিক সেদিনই চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি নিয়ে সামনে আসে জাতীয় ছাত্রশক্তি। তাদের আহ্বান ছিল, তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষকদের সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রাখতে হবে এবং অভিযোগের সত্যতা মিললে নিতে হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন, অর্থাৎ ২২ নভেম্বর, চার দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয় ছাত্রশিবির।

সেই দাবিনামায় বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে সরিয়ে দেওয়ার বিষয়টিও উঠে আসে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক অফিস আদেশে অধ্যাপক স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। তবে ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হলো, আদেশে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, গভীর রাতে জাবির ফটকে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, গভীর রাতে জাবির ফটকে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, জাবির শিক্ষার্থী বহিষ্কার

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, জাবির শিক্ষার্থী বহিষ্কার

পোস্টার লাগানোর অভিযোগে জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

পোস্টার লাগানোর অভিযোগে জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

আরও পড়ুন

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা

স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম