Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রাবির ৫৯ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

রাবির ৫৯ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

Advertisement

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শাস্তির মধ্যে এক থেকে দুই শিক্ষাবর্ষের জন্য ছাত্রত্ব স্থগিত করার মতো সিদ্ধান্ত রয়েছে।

তবে অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে কেবল এক বা দুটি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হাসনাত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আবদুল আলীম জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন শিক্ষার্থীর দুই শিক্ষাবর্ষের (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষের (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জন শিক্ষার্থীর দুটি করে এবং ৩৪ জন শিক্ষার্থীর একটি করে বিষয়ের পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ।

উপ-উপাচার্য আরও বলেন, দীর্ঘদিন ধরে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের শাস্তি কার্যকর করা বন্ধ ছিল। আমরা তা আবার শুরু করেছি।’ যেসব কোর্সে অসদুপায় অবলম্বন করা হয়েছে, সেগুলোর ফলাফল বাতিল করার পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের অভিযোগে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাবির ৫৯ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

রাবির ৫৯ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

শহীদ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

শহীদ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম