Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সংকট নিরসন দাবি

সড়ক অবরোধ করে বিক্ষোভ চুয়েট শিক্ষার্থীদের

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সড়ক অবরোধ করে বিক্ষোভ চুয়েট শিক্ষার্থীদের

উপাচার্যকে ঘিরে সংকটের সমাধান দুই মাসেও না হওয়ায় শুক্রবার চুয়েট শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করেন -যুগান্তর

Advertisement

উপাচার্যকে ঘিরে সংকটের সমাধান না হওয়ায় এবার চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। অন্যদিকে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচিকে সমর্থন করে না বলে জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। দ্রুত সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসার কথা বলেন শিক্ষার্থীরা। পরে জনদুর্ভোগের কথা বিবেচনায় আধঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না, মানব না, শরীফুলকে মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, ‘আমরা দীর্ঘ ৭০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এই উপাচার্যকে মানি না। তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছেন খুনি ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগকে সঙ্গে নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমরা সহিংসতা চাই না। আপনারা দ্রুত এই সংকটের সমাধান করুন।’

তিনি আরও বলেন, ‘কোনো ধরনের হুমকির মুখে আন্দোলন বন্ধ করব না। এই সংকটের সমাধান একটাই-অধ্যাপক শরীফুল আলমকে আমরা উপাচার্য হিসাবে চাই না। তার পরিবর্তে অন্য একজন উপাচার্য নিয়োগ দিতে হবে। অন্যথায় এই সংকটের সমাধান সম্ভব নয়।’

এদিকে, চলমান অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। শুক্রবার সকালে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাছান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ দাবির পরিপ্রেক্ষিতে কাল বেলা ১১টায় মৌন মিছিল করবেন তারা। এছাড়া জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচিতে চুয়েট শিক্ষক সমিতি সমর্থন করে না বলেও জানান তারা।

এর আগে সংকটের সমাধান না হওয়ায় ২৫ নভেম্বর রাতে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিতে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম।

উপাচার্য পরিবর্তনকে কেন্দ করে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থার শুরু হয়। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর ক্লাস শুরু হলেও সংকটের সমাধান হয়নি। ফলে একাডেমিক কার্যক্রম শুরুর এক মাস পর আবারও বন্ধ ক্লাস-পরীক্ষা। সাবেক উপাচার্য অধ্যাপক ড. সায়েমের পুনর্বহালের দাবি থেকে সরে এসে বর্তমানে চুয়েট থেকে উপাচার্য নিয়োগের দাবি শিক্ষার্থীদের।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল

লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

আরও এক মামলা টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম