Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

Icon

মুহম্মদ আকবর

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুক্রবার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’ নাটকের মঞ্চায়ন -যুগান্তর

Advertisement

ইতিহাসের পাতায় নবাব সিরাজউদ্দৌলার নাম যতটা আলোচিত, তার স্ত্রী বেগম লুৎফুন্নেসা ততটাই আড়ালে। পলাশীর যুদ্ধ, বাংলার শেষ স্বাধীন নবাবের পতন ও পরবর্তী রাজনৈতিক বিপর্যয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে তার জীবন। প্রেম, বিচ্ছেদ, শোক ও অপেক্ষার সেই ইতিহাস এবার নতুন করে মঞ্চে তুলে ধরছে শব্দ নাট্যচর্চা কেন্দ্র। দলটির ৩১তম প্রযোজনা ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে। আজ শনিবারও একই মঞ্চে নাটকটির প্রদর্শনী হবে।

সঞ্জয় চট্টোপাধ্যায়ের রচনা ও শামীম সাগরের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন রওশন জান্নাত রুশনী ও ইনতিশা তাশদীদ তাহা। এর আগে গত ১৯ ও ২০ নভেম্বর একই মঞ্চে নাটকটির প্রদর্শনী হয়েছে। নাটকের নামের ‘আম্মা’ শব্দটি বিশেষ তাৎপর্য বহন করে। এটি কেবল লুৎফুন্নেসার পরিচয় নয়; বরং ইতিহাসের কঠিন সময় পেরিয়ে আসা এক নারীর প্রতি মমতা ও শ্রদ্ধার প্রকাশ। সিরাজউদ্দৌলার সঙ্গে তার সম্পর্ক, নবাবের পতনের পর জীবনের অনিশ্চয়তা এবং স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার বেদনা নাটকটির মূল উপজীব্য।

লুৎফুন্নেসাকে নিয়ে মঞ্চে কাজ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের রচনায় মঞ্চে এসেছে ‘লুৎফার প্রদীপ’। সগীর মোস্তফার নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেছেন চিত্রলেখা গুহ। সিরাজউদ্দৌলার স্মৃতি, তার সমাধি এবং সেখানে প্রদীপ জ্বালিয়ে রাখার অনুষঙ্গ ধরে নাটকটিতে লুৎফুন্নেসার প্রেম, শোক ও অপেক্ষার এক ভিন্ন শিল্পভাষ্য তুলে ধরা হয়েছে।

একই ঐতিহাসিক চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হলেও দুটি প্রযোজনার উপস্থাপনায় রয়েছে ভিন্নতা। ‘লুৎফার প্রদীপ’-এ একক অভিনয়ের মধ্য দিয়ে লুৎফুন্নেসার অন্তর্জগৎ ও স্মৃতির জগৎ উন্মোচিত হয়েছে।

অন্যদিকে ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’য় একাধিক অভিনয়শিল্পীর অংশগ্রহণে তার জীবন ও সময়কে নাট্যরূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। নাটকটি প্রসঙ্গে নির্দেশক শামীম সাগর বলেন, ‘ইতিহাসের ধুলোবালু জমে থাকা পাতায় যে নারী চরিত্রগুলো বারবার উপেক্ষিত কিংবা অধরা থেকে গেছে, তাদের অন্তর্গত আকুতি, বেদনা ও নিঃশব্দ কান্নাকে মঞ্চে মূর্ত করে তোলার এক আন্তরিক প্রয়াস বেগম আম্মা লুৎফুন্নেসা। প্রেম, স্মৃতি, বিশ্বাসঘাতকতা, বেদনা ও মানবতার মেলবন্ধনে নির্মিত এই নাটক দর্শককে শুধু অতীতের মুখোমুখি করে না, প্রশ্ন তোলে-ইতিহাসে শেষ পর্যন্ত কে অমর হয়ে থাকেন? যিনি ক্ষমতা জয় করেন, নাকি যিনি মানুষের হৃদয় জয় করেন?’ নাটকটির মঞ্চ, আলো, আবহসংগীত ও প্রকাশনায় রয়েছেন শামীম সাগর। কোরিওগ্রাফি করেছেন অনিকেত পাল বাবু এবং রূপসজ্জায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল

লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

ইতিহাসের আড়াল থেকে আবারও মঞ্চে লুৎফুন্নেসা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

গভীর রাতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

আরও এক মামলা টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম