Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ এএম

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা। 

বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। 

শিক্ষার্থীরা বলেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে দুঃখজনকভাবে, চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা রাত ২টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। 

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, বিগত দুইটি মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।

এদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে বিকাল ৩টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে। 

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাস পর আবারও শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষকে ১২ ঘণ্টা অবরুদ্ধ, পদত্যাগে আলটিমেটাম

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন, আমি এসবের মধ্যে নেই’

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন, আমি এসবের মধ্যে নেই’

উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

আরও পড়ুন

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম