Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চুয়েটে শাটডাউনের মধ্যেই পরীক্ষায় বসলেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

চুয়েটে শাটডাউনের মধ্যেই পরীক্ষায় বসলেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান শাটডাউনের মধ্যেই শেষবর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৫-এ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরীক্ষা দেওয়ার জন্য লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয় স্থাপত্য বিভাগ।

এদিকে রোববার শিক্ষার্থীদের বহনকারী সব ধরনের বাস ট্রিপ বন্ধ ছিল। এতে পরীক্ষায় অংশ নিতে গিয়ে অনেক শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের বিল বকেয়া থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বকেয়া বিল পরিশোধসংক্রান্ত জটিলতায় আগামী বুধবার (২ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীদের বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গেছে।

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২৫ নভেম্বর রাতে দ্বিতীয়বারের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন চুয়েট শিক্ষার্থীরা। এর পরদিন ২৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। অন্যদিকে চুয়েট থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে কর্মসূচি পুনর্নির্ধারণ করেছে চুয়েট শিক্ষক সমিতি।

তাদের সিদ্ধান্ত অনুযায়ী, চুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন যোগ্য ও উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবিতে রোববার বেলা ১১টায় প্রশাসনিক ভবন-২-এর সামনে মৌন মিছিল করার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত কর্মসূচিটি স্থগিত করে আগামী বুধবার (২ ডিসেম্বর) পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুনরুদ্ধারের লক্ষ্যে এ দাবি জানানো হচ্ছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন শিক্ষকরা।

জানতে চাইলে স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী বলেন, শাটডাউন ডাকার পর স্থাপত্য বিভাগের শেষবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য লিখিত আবেদন করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাদের পরবর্তী এবং বিভাগের শেষ পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার থেকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে চুয়েট যানবাহন অধিদপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মাশরুর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতার কারণে জ্বালানি তেলের বকেয়া বিল প্রায় ৪০ লাখ টাকা দাঁড়িয়েছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অল্প কিছু তেল দেবে। এরপর আর দেবে না। তখন সব বাসই বন্ধ হয়ে যাবে।

এ বিষয়ে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, আমাকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি। তাই ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুয়েটে মধ্যরাতে দুগ্রুপের সংঘর্ষ

চুয়েটে মধ্যরাতে দুগ্রুপের সংঘর্ষ

এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে

এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

চুয়েটের হল ক্যান্টিনে মুরগির ঝোলে মরা তেলাপোকা

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

পদত্যাগপত্র জমা দেওয়ার দুমাস পর অব্যাহতি পেলেন চুয়েট রেজিস্ট্রার

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

চুয়েট উপাচার্যের পুনর্বহাল চেয়ে এবার রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

আরও পড়ুন

চুয়েটে শাটডাউনের মধ্যেই পরীক্ষায় বসলেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

চুয়েটে শাটডাউনের মধ্যেই পরীক্ষায় বসলেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে র‌্যালি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে র‌্যালি

পরিবেশ দূষণে বাংলাদেশে ২৬ শতাংশ মানুষের মৃত্যু হয়: ঢাবি উপ-উপাচার্য

পরিবেশ দূষণে বাংলাদেশে ২৬ শতাংশ মানুষের মৃত্যু হয়: ঢাবি উপ-উপাচার্য

‘তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তরুণদের অ্যাম্বাসেডর হতে হবে’

‘তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তরুণদের অ্যাম্বাসেডর হতে হবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম