Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

‘তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তরুণদের অ্যাম্বাসেডর হতে হবে’

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

‘তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তরুণদের অ্যাম্বাসেডর হতে হবে’

তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তথ্য মেলা ও আলোচনা সভায় বক্তব্য দেন ডা. জাহেদ উর রহমান

Advertisement

তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তথ্য মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের পর কেবল রাজপথের ব্লকেড বা সহিংসতার ওপর নির্ভর না করে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চর্চা গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার সংবেদনশীল ক্ষেত্র ছাড়া তথ্যের পথ রুদ্ধ রাখে না। সাধারণ মানুষের কাছে তথ্য অধিকার আইনের ব্যবহার পৌঁছাতে এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসাবে ভূমিকা রাখতে হবে।’

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ‘তথ্যের অধিকার নিশ্চিত না হলে মানুষের প্রকৃত ক্ষমতায়ন ও গণতন্ত্র টিকে থাকতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য পাওয়ার যৌক্তিক অধিকার রক্ষায় পূর্ণ অঙ্গীকারবদ্ধ। নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার নির্দিষ্ট বিষয় ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব-নিকাশ, পরীক্ষা ও কর্মকর্তা-কর্মচারী সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদানে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত ও স্বচ্ছ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এছাড়া আলোচক হিসাবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

‘ডিসেম্বরে আসবেন না শেখ হাসিনা’

‘ডিসেম্বরে আসবেন না শেখ হাসিনা’

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

প্রজাপতির ডানায় প্রকৃতি রক্ষার বার্তা

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

উপদেষ্টা জাহেদ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

আরও পড়ুন

পরিবেশ দূষণে বাংলাদেশে ২৬ শতাংশ মানুষের মৃত্যু হয়: ঢাবি উপ-উপাচার্য

পরিবেশ দূষণে বাংলাদেশে ২৬ শতাংশ মানুষের মৃত্যু হয়: ঢাবি উপ-উপাচার্য

‘তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তরুণদের অ্যাম্বাসেডর হতে হবে’

‘তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তরুণদের অ্যাম্বাসেডর হতে হবে’

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

এবার শোকজ দেওয়া হলো ১-১০ শতাংশ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানকে

এবার শোকজ দেওয়া হলো ১-১০ শতাংশ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম