Logo
Logo
×

Advertisement

জাতীয়

পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

Icon

বাসস

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

Advertisement

মানবতা বিরোধী অপরাধ করে দেশ থেকে পলায়ন করা স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হওয়া দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডিসেম্বর ঘনিয়ে আসছে এবং পালিয়ে যাওয়া স্বৈরাচার বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তুলছে। তবে জেনে রাখুন, তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই। 

ডা. জাহেদ বলেন, পালিয়ে যাবার আগে তারা যে মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে, জাদুঘর ও এই প্রদর্শনীর মাধ্যমে সেই স্মৃতিকে জনগণের হৃদয়ে চিরজাগ্রত রাখা হবে, যাতে জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করে।

পলাতক দলটি বাংলাদেশে কী করে গেছে, কী ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটা ক্রমাগত আমরা সতেজ ও সজীব করে তুলে ধরতে চাই। যেন শেখ হাসিনা তো বটেই, তার পার্টিরও কবর রচিত হয়। এটা জোর করে করতে হবে না, তাদের অপকর্মের মাত্রা এতটাই বেশি যে মানুষ মন থেকে সেটা উপলব্ধি করেই তাদের প্রত্যাখ্যান করবে- তিনি জানান। 

জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগকে সমান মর্যাদায় মূল্যায়ন করে তাদের স্মৃতিস্মারক পর্যায়ক্রমে স্থায়ী জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানান উপদেষ্টা। একইসঙ্গে সংগৃহীত স্মারক যাতে কোনোভাবেই অবহেলিত না থাকে, সেজন্য ঘূর্ণায়মান (রোটেশনাল) পদ্ধতিতে প্রদর্শনী চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি জানান, এই সীমাবদ্ধতা দূর করতে জাদুঘরের অন্তত দু’টি কক্ষ নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়েছে, যেখানে চক্রাকারে (রোটেট করে) প্রতি ১৫ দিন বা ১ মাস পরপর একেক দলের স্মারক পর্যায়ক্রমে প্রদর্শন করা হবে। এতে প্রতিটি শহীদ পরিবারের স্মারকই দর্শনার্থীদের সামনে প্রদর্শিত হওয়ার সুযোগ পাবে। এ ছাড়া জাদুঘরের ব্যবস্থাপনা ও পরিসর আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি তুলে ধরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। শহীদদের ব্যবহৃত স্মৃতিস্মারক সংগ্রহের উন্মুক্ত আহ্বানে এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক আমাদের কাছে সংরক্ষিত হয়েছে।

তিনি জানান, জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থানসংকুলান না হওয়ায় বর্তমানে ২০৫ জন শহীদের ৫ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে সংগ্রহে প্রায় দেড় থেকে ২ হাজার স্মারক রয়েছে। এই সংগৃহীত স্মৃতিচিহ্নগুলো যেন দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যরা দেখতে পারেন এবং তাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করতে পারেন, সেই তাগিদ থেকেই দেশের সর্ববৃহৎ এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ডিসেম্বরে আসবেন না শেখ হাসিনা’

‘ডিসেম্বরে আসবেন না শেখ হাসিনা’

হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

উপদেষ্টা জাহেদ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয়

শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

সরকারি চাকরি করেও যারা আ.লীগে যুক্ত, নজরদারিতে তারা

বলেছেন জাহেদ উর রহমান সরকারি চাকরি করেও যারা আ.লীগে যুক্ত, নজরদারিতে তারা

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

আরও পড়ুন

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম