Logo
Logo
×

Advertisement

জাতীয়

বলেছেন জাহেদ উর রহমান

সরকারি চাকরি করেও যারা আ.লীগে যুক্ত, নজরদারিতে তারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

সরকারি চাকরি করেও যারা আ.লীগে যুক্ত, নজরদারিতে তারা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কিনা, সরকার তা নজরদারিতে রেখেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, ‘এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন।’

তবে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।’

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততা কীভাবে নজরদারি করা হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে রাজি হননি উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের ‘মেকানিজম’ আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।’

তবে কোন প্রক্রিয়ায় বা কোন সংস্থার মাধ্যমে এ তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

পুলিশের আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার আছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পুলিশের আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার আছে

শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে ফিরলে শেখ হাসিনাকে বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না: তথ্য উপদেষ্টা

দেশে ফিরলে শেখ হাসিনাকে বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না: তথ্য উপদেষ্টা

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা, এর পরিণতি তাদের ভোগ করতে হবে

জাহেদ উর রহমান মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা, এর পরিণতি তাদের ভোগ করতে হবে

আরও পড়ুন

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

বলেছেন জাহেদ উর রহমান সরকারি চাকরি করেও যারা আ.লীগে যুক্ত, নজরদারিতে তারা

সরকারি চাকরি করেও যারা আ.লীগে যুক্ত, নজরদারিতে তারা

যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না

যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম