Logo
Logo
×

Advertisement

জাতীয়

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

সংগৃহীত

Advertisement

তরঙ্গ নবায়নে সুদসহ ২৯ হাজার ১৩২ কোটি টাকা আদায়ে অর্থ মন্ত্রণালয়ের শর্ত নিয়ে বিপাকে মোবাইল অপারেটররা। এর মধ্যে তরঙ্গের নিলামের অর্থ সাড়ে ১০ বছরে কিস্তির সুবিধা নিলে শুধু সুদই দিতে হবে সাত হাজার ৮৯৪ কোটি টাকা। ১২ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এক চিঠিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি পাবার পর টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠক করেছেন নীতিনির্ধারকরা। মোবাইল অপারেটরের প্রধান নির্বাহীরা সোমবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেছেন। তারা জানিয়েছেন, ২০-২৫ বছর ধরে তরঙ্গের অর্থ কিস্তি আকারে নেওয়া হয়েছে। কিন্তু কখনো কিস্তির জন্য সুদ নেওয়া হয়নি। এখন এমনটা হলে অনেক অপারেটর নতুন করে বিনিয়োগ নিয়ে চিন্তা করবে।

৯০০, ১ হাজার ৮০০ এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের মেয়াদ শেষ হয়েছে ১০ নভেম্বর। এখন ২০ বছর মেয়াদে সেই তিন ব্যান্ডের ৭৯ দশমিক ২ শতাংশ মেগাহার্টজ তরঙ্গ পুনরায় নিলাম করে বরাদ্দ করবে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের মধ্যে। এজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি গত মাসে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিতে একটি প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ৩১৬ কোটি, এক হাজার ৮০০ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ২৬৪ কোটি এবং দুই হাজার ১০০ ব্যান্ডের প্রতি মেগাহার্টজের মূল্য প্রস্তাব করা হয়েছে ২২৯ কোটি টাকা। এই দামে তরঙ্গ কিনতে হলে মোবাইল অপারেটরদের কাছ থেকে ২০ থেকে ২১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে বলে বিটিআরসি জানিয়েছিল। বিটিআরসির সেই প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের শর্ত দেখে স্বয়ং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ই চিন্তিত। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খায়রুন নাহার স্বাক্ষরিত ওই অনুমতিপত্রে বলা হয়েছে, বিটিআরসির প্রস্তাব অনুযায়ী ওই তিন ব্যান্ডের তরঙ্গের মূল্যের ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। সরকার এই তরঙ্গের মূল্য এককালীন আদায়ে উৎসাহিত করছে। তবে বিটিআরসি বা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে এই মূল্য ১২ কিস্তিতে ১০ বছর ৫ মাসে পরিশোধ করার সুযোগ দিতে বলা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের মধ্যে তরঙ্গের সব অর্থ পরিশোধ করা না হলে তৃতীয় কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদ দিতে হবে। বর্তমানে এই সুদ চলছে ৮ দশমিক ১১ শতাংশ। এ ছাড়া তরঙ্গ নবায়নের শর্ত হিসাবে অপারেটররা এনবিআর থেকে ভ্যাট, কর ও সিম ট্যাক্সসংক্রান্ত কোনো বকেয়া নেই মর্মে একটি সার্টিফিকেট জমা দেবে।

অর্থ বিভাগ প্রাথমিকভাবে নিলামের অর্থ এবং এ সংক্রান্ত সুদের একটি হিসাবে দিয়েছে। সেখানে বলা হয়েছে, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের জন্য সুদ ছাড়া অপারেটরদের দিতে হবে ২১ হাজার ২৩৮ কোটি টাকা। আর সুদসহ দিতে হবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা। প্রথম এবং দ্বিতীয় কিস্তিতে অপারেটররা দেবে এক হাজার ৭৬৯ কোটি ৮৩ লাখ টাকা করে (প্রতি কিস্তিতে)। এরপর তৃতীয় কিস্তিতে সুদসহ তিন হাজার ২০৫ কোটি, চতুর্থ কিস্তিতে তিন হাজার ৬১ কোটি টাকা। এভাবে ১২তম কিস্তিতে ১০ বছর পর দিতে হবে এক হাজার ৯১৩ কোটি ৩৭ লাখ টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার

সংশোধিত বাজেট নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার

আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

ঢাকায় টেককানেক্ট-২০২৬ সম্মেলন এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকে

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকে

আরও পড়ুন

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

বলেছেন জাহেদ উর রহমান সরকারি চাকরি করেও যারা আ.লীগে যুক্ত, নজরদারিতে তারা

সরকারি চাকরি করেও যারা আ.লীগে যুক্ত, নজরদারিতে তারা

যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না

যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম