Logo
Logo
×

Advertisement

খেলা

ভিনিসিয়ুসের প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

ভিনিসিয়ুসের প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

Advertisement

ফের আলোচনায় ব্রাজিলের সুপারস্টার নেইমার। সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার প্রেমে মজেছেন নেইমার। 

একটি ব্যক্তিগত পার্টিতে তাদের দুজনের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন নেইমার ও ভার্জিনিয়া।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘মেট্রোপোলেস’-এর কলামিস্ট ফাবিয়া অলিভেইরার এক প্রতিবেদনে দাবি করা হয়, নেইমার ও ব্যবসায়ী ভার্জিনিয়া ফনসেকা একান্তে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন। 

প্রতিবেদনে দাবি করা হয়, গত ৬ নভেম্বর ফর্মুলা ওয়ান সাও পাওলো গ্রাঁ প্রি শুরুর কয়েক দিন আগে আয়োজিত একটি ব্যক্তিগত পার্টিতে এই ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে প্রবেশাধিকার সীমিত ছিল এবং মোবাইল ফোন ব্যবহারেরও অনুমতি ছিল না। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, পার্টিতে ভার্জিনিয়া বসে থাকা নেইমারের কোলে উঠে নাচতে শুরু করেন এবং নেইমার মাইক্রোফোন হাতে তাকে বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে সম্বোধন করেন। 

অনুষ্ঠানে দুজনেই প্রচুর পরিমাণে মদ্যপান করেছিলেন বলেও দাবি করা হয়। তবে মোবাইল ফোন নিষিদ্ধ থাকায় ঘটনার কোনো ছবি বা ভিডিও না থাকায় এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

খবরটি ছড়িয়ে পড়ার পরপরই সংশ্লিষ্ট দুই পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছিলেন ভার্জিনিয়া। কয়েক দিন আগে নিজের তিন সন্তানের বাবা ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে পুনরায় সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন ভার্জিনিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

রোনালদোর বিদায়ে নেইমারের ‘এক শব্দের’ বার্তা

রোনালদোর বিদায়ে নেইমারের ‘এক শব্দের’ বার্তা

নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

অবসরের পর নেইমার কী করবেন, জানালেন নিজেই

অবসরের পর নেইমার কী করবেন, জানালেন নিজেই

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

আরও পড়ুন

ভিনিসিয়ুসের প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

ভিনিসিয়ুসের প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

অলিম্পিকের বাছাই পর্ব হবে বাংলাদেশে

অলিম্পিকের বাছাই পর্ব হবে বাংলাদেশে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম