Logo
Logo
×

Advertisement

খেলা

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

ব্রাজিলের ফুটবলার নেইমার।

Advertisement

পেশাদার ফুটবলে ১৭ বছর বয়সে পথচলা শুরু। এখন বয়স ৩৪। দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলই তার জীবনের বড় অংশ। তবে খেলা ছাড়ার পর কিছুদিন ফুটবল থেকে পুরোপুরি দূরে থাকতে চান ব্রাজিলিয়ান তারকা নেইমার। অবসরের পর এক বছর একেবারেই কিছু না করার পরিকল্পনার কথা জানিয়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড।

সান্তোসের সাম্প্রতিক ভালো পারফরম্যান্সে উচ্ছ্বসিত নেইমার। তবে মাঠের বাইরের জীবন নিয়েও এখন থেকেই ভাবছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

‘ভারান্দা গুরমে’ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অবসরের পর নিজের পরিকল্পনা জানিয়ে নেইমার বলেন, ‘অবশ্যই, খেলা ছাড়ার পর আমি এক বছর একেবারেই কিছু না করে কাটাব। এভাবে চলব—ধরুন, আজ যদি ফুটবল খেলতে ইচ্ছা করে, খেলব। আর যদি কিছুই করতে ইচ্ছা না করে, তাহলে কিছুই করব না।’  
ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থাকলেও টেলিভিশনের সামনে বসে খেলা দেখতে খুব একটা পছন্দ করেন না সর্বশেষ বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচ শেষে ব্রাজিল থেকে অবসর নেওয়া নেইমার। বরং টিভিতে ফুটবল দেখতে গিয়ে বিরক্ত হয়ে পড়েন বলে জানিয়েছেন। বাস্কেটবল অবশ্য মাঝেমধ্যে দেখতে ভালো লাগে তার, ‘আমি (টিভিতে ফুটবল দেখা) পছন্দ করি না। বাস্কেটবল ভালো লাগে, তবে মাঝেমধ্যে। ফুটবল দেখতে বসলে আমি রেগে যাই।’

কেন টেলিভিশনে ফুটবল দেখতে ভালো লাগে না, সেটিও ব্যাখ্যা করেছেন ব্রাজিলের এই তারকা। তার কথায়, সাক্ষাৎকারে কিংবা বন্ধুদের কাছে এ কথা বললে কেউ বিশ্বাস করতে চায় না। ফুটবলকে ভালোবাসেন ঠিকই, তবে তার ভালোবাসা মূলত মাঠে খেলার জন্য। সোফায় বসে টেলিভিশনে ম্যাচ দেখায় সেই তৃপ্তি পান না।

নেইমার বলেন, ‘সাক্ষাৎকারে কিংবা বন্ধুদের সঙ্গে কথা বলার সময় যখন এসব বলি, কেউ বিশ্বাস করে না। আমি ফুটবল ভালোবাসি, কিন্তু খেলতে ভালোবাসি। সোফায় বসে টিভি চালিয়ে একটা ম্যাচ দেখা আমার কাছে যথেষ্ট নয়।’ 
বার্সেলোনা ও প্যারিসে থাকার সময়কার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন নেইমার। তার ভাষ্য, তখন সতীর্থরা তার সঙ্গে থাকলে শনিবার ও রোববার টেলিভিশনে শুধু ফুটবলই চলত। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা দেখতেন তারা। এতে বিরক্ত হয়ে পড়তেন নেইমার।
শুনুন তার মুখেই, ‘প্যারিস ও বার্সেলোনায় সতীর্থরা যখন আমার সঙ্গে থাকত, প্রতি শনিবার ও রোববার টিভিতে শুধু ফুটবল চলত। আমি এতটাই বিরক্ত হতাম যে বসার ঘরেই থাকতাম না। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুটবল দেখা—আমি এটা সহ্য করতে পারি না।’
তবে ফুটবল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নন নেইমার। টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখতে অনীহা থাকলেও ফুটবল নিয়ে তৈরি তথ্যচিত্রসহ বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট দেখার কথা জানিয়েছেন নেইমার।

মাঠে মোটামুটি ব্যস্ত সময়ই কাটছে নেইমারের। সান্তোসের হয়ে ১০ নম্বর জার্সিতে খেলা এ তারকা আগামী শনিবার মাঠে নামবেন বাহিয়ার বিপক্ষে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

চোট থেকে ফিরে জোড়া গোল করে দলকে বাঁচালেন ‘আধা ফিট’ নেইমার

চোট থেকে ফিরে জোড়া গোল করে দলকে বাঁচালেন ‘আধা ফিট’ নেইমার

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

বন্ধু মেসির জন্য নেইমারের আবেগী বিদায়ী বার্তা

বন্ধু মেসির জন্য নেইমারের আবেগী বিদায়ী বার্তা

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস

রেকর্ডগড়া জয়ের পর ভারত শিবিরে দুঃসংবাদ

রেকর্ডগড়া জয়ের পর ভারত শিবিরে দুঃসংবাদ

রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা সভাপতি

রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা সভাপতি

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম