Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএলের ২০২৭ আসর থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

আইপিএলের ২০২৭ আসর থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড

ট্রাভিস হেড। ছবি: সংগৃহীত

Advertisement

আসন্ন আইপিএলে খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেডকে। ২০২৭ সালের আসর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে নিজের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদকেও বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার।

মূলত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে আইপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত হেডের। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর প্রস্তুতি ও খেলোয়াড়দের ওয়ার্কলোড বিবেচনায় নিয়ে আগেভাগেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও ২০২৭ সালের ব্যস্ত সূচি সামনে রেখে ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

২০২৪ সালের আইপিএল নিলামে ৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম মৌসুমেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ১৫ ম্যাচে ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি ব্যাটার। তবে শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি হায়দরাবাদের।

ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ৩২.৯৫ গড়ে হেডের সংগ্রহ ১ হাজার ৩৫১ রান। তার স্ট্রাইক রেট ১৭৬.১৪। বিশেষ করে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে হেডের আগ্রাসী ব্যাটিং সানরাইজার্সের অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে।

ক্রিকেটপ্রেমীদের কাছে ‘ট্রাভিশেক’ নামে পরিচিত হেড ও অভিষেকের উদ্বোধনী জুটি আইপিএলে নতুন আক্রমণাত্মক ব্যাটিংয়ের দৃষ্টান্ত তৈরি করেছে। ৪২ ইনিংসে এই জুটি তুলেছে ১ হাজার ৮৯২ রান। তাদের গড় ৪৬.১৪। এর মধ্যে রয়েছে ছয়টি শতরানের এবং নয়টি অর্ধশতরানের জুটি। অন্তত এক হাজার রান করা জুটিগুলোর মধ্যে তাদের রান তোলার গতি সবচেয়ে বেশি—প্রতি ওভারে ১২.২৭ রান।

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের পরবর্তী আসরের নিলাম। ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে হেডকে ধরে রেখেছিল সানরাইজার্স। তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আইপিএল কর্তৃপক্ষের অনুমোদন পেলে ওই অর্থ দলটির নিলামের বাজেটে যুক্ত হবে।

এদিকে নতুন মৌসুমের জন্য দল সাজাতে ব্যস্ত সময় পার করছে সানরাইজার্স হায়দরাবাদ। ট্রেডের মাধ্যমে লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে ছেড়ে চেন্নাই সুপার কিংস থেকে খলিল আহমেদ ও নাথান এলিসকে দলে নিয়েছে তারা। পাশাপাশি দিল্লি ক্যাপিটালস থেকে টি নটরাজনকে পেতে জিশান আনসারিকেও ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

হেডের অনুপস্থিতিতে আগামী আসরে সানরাইজার্সের ওপেনিং জুটিতে পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয়, তার জায়গায় কাকে নিয়ে নতুন পরিকল্পনা সাজায় হায়দরাবাদ।

সূত্র: ক্রিকইনফো

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইপিএলে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে মেন্টর হচ্ছেন ধোনি

আইপিএলে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে মেন্টর হচ্ছেন ধোনি

আইপিএল নিলামে নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

আইপিএল নিলামে নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল সুন্দরীর বিয়ে

আইপিএল সুন্দরীর বিয়ে

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে লাঞ্চে গেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে লাঞ্চে গেল বাংলাদেশ

আইপিএলের ২০২৭ আসর থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড

আইপিএলের ২০২৭ আসর থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড

আইপিএলে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে মেন্টর হচ্ছেন ধোনি

আইপিএলে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে মেন্টর হচ্ছেন ধোনি

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

মুশফিককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন লিটন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম