Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএল সুন্দরীর বিয়ে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

আইপিএল সুন্দরীর বিয়ে

Advertisement

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। আগামী মাসে বিখ্যাত সঙ্গীতশিল্পী ও রজনীকান্তের ভাগ্নে অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছে তিনি।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির কার্যালয় থেকে এই খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। সান গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারান এবং তার স্ত্রী কাভেরি মারান হায়দ্রাবাদের জুবিলি হিলসে অবস্থিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির বাসভবনে তার সঙ্গে দেখা করেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবর্ধনায় আমন্ত্রণ জানান।

বিয়েটা কোথায় হবে ? মুখ্যমন্ত্রীর কার্যালয় সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি শেয়ার করে এই তথ্য জানিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাব্য মারান এবং অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের অনুষ্ঠান নভেম্বরে গ্রিসে (আনুমানিক ১১ই নভেম্বর) অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর চেন্নাইতে একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

কাব্যা মারান আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের পাশাপাশি সান গ্রুপের ব্যবসাও পরিচালনা করেন। আনুষ্ঠানিক আমন্ত্রণের পর, এই হাই-প্রোফাইল বিয়েটি এখন ভক্ত এবং ইন্ডাস্ট্রির আগ্রহ আকর্ষণ করছে।

বেশ কিছুদিন ধরেই দুই জনের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। অনিরুদ্ধ রবিচন্দর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প সহ ভারতীয় চলচ্চিত্র শিল্পের একজন শীর্ষস্থানীয় সঙ্গীত পরিচালক এবং তিনি 'জওয়ান', 'জেইলার', 'বিক্রম' এবং 'মাস্টার'-এর মতো অনেক সুপারহিট ছবির সঙ্গীত পরিচালনা করেছেন।

খেলাধুলা, চলচ্চিত্র এবং রাজনীতির জগতের অনেক তারকা এই সংবর্ধনায় উপস্থিত থাকবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

আরও পড়ুন

২১ রানের ব্যবধানে ৩ উইকেট নেই বাংলাদেশের

২১ রানের ব্যবধানে ৩ উইকেট নেই বাংলাদেশের

আইপিএল সুন্দরীর বিয়ে

আইপিএল সুন্দরীর বিয়ে

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে?

শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম