শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে?
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে ২৭২ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে? তা সময়ই বলে দেবে। জিততে হলে আরব আমিরাতের জায়েদ স্টেডিয়ামে টাইগার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় তারা।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউ করে ফেরান তাসকিন। ৪.১ ওভারে আরেক ওপেনার বেন কারানও তাসকিনের বলে এলবিডব্লিউ হন।
সপ্তম ওভারের শেষ বলে দলীয় ২৪ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাফাদজা সিগা। আজকের এই অভিষেক হয় তার। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ১৬ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সিগা আউট হওয়ায় জিম্বাবুয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে।
পাওয়ার প্লের ১০ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান। অথচ সেই জিম্বাবুয়ে বাকি ৪০ ওভারে করে ২৪১ রান। যা সম্ভব হয়েছে ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিনের সৌজন্যে।
চতুর্থ উইকেটে টেলর আর আরভিন ১৭৬ বলে ১৫০ রানের জুুটি গড়ে দলের ভিত মজবুত করেন। দলীয় ১৭৪ রানে আউট হন টেলর। তার আগে ১০১ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে করেন ৮১ রান।
টেলর আউট হওয়ার পর দলকে এগিয়ে নেন ক্রেগ আরভিন। দলীয় ২২৪ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন আরভিন। তার আগে ১০৬ বলে ৯টি চারের সাহায্যে করেন ৯১ রান। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি।
৪৫.৫ ওভারে ২৩৪ রানে অষ্টম উইকেট পতনের পরও দলকে এগিয়ে নেন নিউম্যান নিয়ামহুরি আর ওয়েলিংটন মাসাকাদজা। তারা শেষ ২৬ বলে ৩৭ রানের জুটি গড়েন। শেষ দিকে তাদের তাণ্ডবের কারণেই ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সম্ভম হয় জিম্বাবুয়ে।
বাংলাদেশ দলের হয়ে ৩ উইকেট নেন তাসকিন। দুটি করে উইকেট নেন সাইফ হাসান ও শরিফুল ইসলাম।
