Logo
Logo
×

Advertisement

খেলা

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমি, কী ঘটেছিল?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমি, কী ঘটেছিল?

মাথায় চোট পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে চেলসির আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে। ছবি: রয়টার্স

Advertisement

জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে তাদেরই মাঠে ২–০ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। তবে একটা অস্বস্তি রয়েই গেছে চেলসির। ম্যাচে মাথায় চোট পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে চেলসির আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে। 

ম্যাচশেষে চেলসি কোচ জাবি আলোনসো জানিয়েছেন, মাঠ ছাড়ার সময় জ্ঞান ছিল ৩৪ বছর বয়সি এই গোলকিপারের। সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের ফ্রি-কিক ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে যান মার্তিনেজ। বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করতে গিয়ে এভারটন ডিফেন্ডার জারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে তার সংঘর্ষ হয়। দুজনই মাঠে চিকিৎসা নেন। ব্র্যান্থওয়েট দ্রুত সেরে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিতে হয়। 

চেলসির চিকিৎসক দল ও প্যারামেডিকরা মাঠেই মার্তিনেজকে চিকিৎসা দেন। পরে অক্সিজেন দেওয়া অবস্থায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। ৭৫ মিনিটে তার বদলে ২১ বছর বয়সি গোলকিপার মাইক পেন্ডার্সকে নামান চেলসি। মাঠে চিকিৎসার কারণে খেলা দীর্ঘ সময় বন্ধ থাকায় নির্ধারিত সময়ের পর ১১ মিনিট যোগ করেন রেফারি। 

মার্তিনেজের চোটের দুঃসংবাদের মধ্যেও জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। পেদ্রো নেতোর দুই গোলে এভারটনকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে দলটি। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে নেতো বলেন, ‘আমরা খুব খুশি। এমির জন্য খারাপ লাগছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। এই জয় তার জন্য।’

৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে চেলসি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে?

শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে?

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমি, কী ঘটেছিল?

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমি, কী ঘটেছিল?

সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি

সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম