Logo
Logo
×

Advertisement

খেলা

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

Advertisement

আইপিএলের নতুন মৌসুম সামনে রেখে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। চেন্নাই সুপার কিংসের সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন—আগামী আসরে কি মাঠে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ককে?

এ বিষয়ে মুখ খুলেছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন। তবে এবারও সরাসরি কোনো উত্তর দেননি তিনি।

গত কয়েক মৌসুম ধরেই ধোনির আইপিএলে খেলা নিয়ে নানা জল্পনা চলছে। সর্বশেষ আসরে চেন্নাইয়ের হয়ে একটি ম্যাচেও মাঠে নামেননি এই উইকেটকিপার-ব্যাটার। ওই মৌসুম শুরুর আগে চোটের কারণে তাকে প্রথম কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না বলে জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর প্রতিটি ম্যাচের আগেই তাকে ঘিরে তৈরি হয় নতুন করে আলোচনা ও অনিশ্চয়তা।

এবারও ধোনির ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার কিছু জানাতে পারেননি বিশ্বনাথন। বরং বিষয়টি ধোনির সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। চেন্নাইয়ে এক স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই কর্মকর্তা জানান, ধোনি শহরে আসার পর নিজের সিদ্ধান্তের কথা ফ্র্যাঞ্চাইজিকে জানাবেন।

বিশ্বনাথনের ভাষ্য, ‘এই প্রশ্নটা আপনাদের তাকেই করা উচিত। আমাকেও তাকে জিজ্ঞাসা করতে হবে। চেন্নাইয়ে আসার পর সে তার সিদ্ধান্ত আমাদের জানাবে। আমার মনে হয়, চেন্নাইয়ের হয়ে তার খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা তো জানেন, সে এখনো একজন খেলোয়াড়।’

বিশ্বনাথনের বক্তব্যে ধোনির আগামী আইপিএলে খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হয়নি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে সাবেক এই অধিনায়কের নিজের ঘোষণার। ফলে চেন্নাই সমর্থকদের এখনো অনিশ্চয়তার মধ্যেই থাকতে হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

ধোনি কবে অবসর নেবেন, প্রশ্নের জবাবে যা বললেন সৌরভ গাঙ্গুলী

ধোনি কবে অবসর নেবেন, প্রশ্নের জবাবে যা বললেন সৌরভ গাঙ্গুলী

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

আরও পড়ুন

জয়ের সমান ড্রয়ে উচ্ছ্বসিত আফগানরা

জয়ের সমান ড্রয়ে উচ্ছ্বসিত আফগানরা

অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম