Logo
Logo
×

Advertisement

খেলা

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

Advertisement

টানা তিন বছর দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলাম। ২০২৭ সালের আইপিএলের মিনি-নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে নিলামের তারিখ ও নির্দিষ্ট ভেন্যু এখনো ঠিক করা হয়নি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতে সর্বশেষ আইপিএল নিলাম হয়েছিল ২০২৩ সালে কোচিতে। এরপর ২০২৪ থেকে পরবর্তী তিনটি নিলাম অনুষ্ঠিত হয়েছে ভারতের বাইরে—দুবাই, জেদ্দা ও আবুধাবিতে। এবার ২০২৭ আসরের মিনি-নিলাম আবার দেশের মাটিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

এই সিদ্ধান্তের পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামতও ভূমিকা রেখেছে। বিদেশে নিলাম আয়োজনের কারণে দলগুলোর বড় প্রতিনিধি দলের যাতায়াত, আবাসনসহ নানা ধরনের অতিরিক্ত ব্যবস্থাপনার প্রয়োজন হয়। এতে সময় ও আয়োজন—দুই দিক থেকেই জটিলতা বাড়ে বলে ফ্র্যাঞ্চাইজিগুলো আপত্তি জানিয়েছিল। তাদের বিষয়টি বিবেচনায় নিয়েই ভারতের কোনো একটি শহরে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কোন শহর নিলামের আয়োজক হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। ভেন্যু চূড়ান্ত করার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করাকে গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম থাকায় এ সময়ে পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া নিয়েও বাড়তি চ্যালেঞ্জ রয়েছে।

২০২৭ সালের নিলামটি মিনি-নিলাম হওয়ায় ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আয়োজন করা হতে পারে বলে জানিয়েছে ক্রিকবাজ। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। একই প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, ২০২৮ সালের মেগা নিলাম আবার ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এদিকে আইপিএলের বহুল আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়েও মঙ্গলবারের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি গভর্নিং কাউন্সিল। এ বিষয়ে আগামী মাসে আবার বৈঠকে বসবেন সংশ্লিষ্টরা। বহু আলোচিত-সমালোচিত এই নিয়মটি বহাল রাখা হবে নাকি বাতিল করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সেদিনই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

আইপিএল সুন্দরীর বিয়ে

আইপিএল সুন্দরীর বিয়ে

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম