Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হয়েছে ডাইনোসরের একটি জীবাশ্ম কঙ্কাল। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৫৬০ কোটি টাকা। ‘জোডি’ নামে পরিচিত কঙ্কালটি নিলামে বিক্রির আগে এর দাম আনুমানিক ৯০ লাখ ডলার নির্ধারণ করা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান সোথবিতে কঙ্কালটি বিক্রি হয়। প্রায় ১২ মিনিট ধরে ছয়জন আগ্রহী ক্রেতার মধ্যে দর-কষাকষির পর এটি বিক্রি করা হয়। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

একসময় কঙ্কালটিকে টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স প্রজাতির অল্পবয়স্ক ডাইনোসরের বলে মনে করা হতো। পরবর্তী গবেষণায় এটি ‘ন্যানোটাইরানাস’ নামে স্বতন্ত্র একটি প্রজাতির অন্তর্ভুক্ত বলে শনাক্ত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কঙ্কালটির উচ্চতা প্রায় তিন মিটার। এতে জীবাশ্ম হয়ে যাওয়া ১৯১টি হাড়ের অংশ রয়েছে। মন্টানা অঙ্গরাজ্যে জোডি পিয়ারসন নামের এক ব্যক্তি এটি আবিষ্কার করেন। পরে ক্লেটন ফিপসের নেতৃত্বে এর খননকাজ সম্পন্ন হয়।


ডাইনোসরের জীবাশ্ম বিক্রির ইতিহাসে এটি অন্যতম সর্বোচ্চ দাম। এর আগে ‘গাস’ নামে পরিচিত একটি টি-রেক্সের কঙ্কাল ৫ কোটি ১০ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০৪ কোটি টাকা। অন্যদিকে, ‘এপেক্স’ নামে পরিচিত একটি স্টেগোসরাসের কঙ্কাল বিক্রি হয়েছিল ৪ কোটি ৪৬ লাখ ডলারে, যা প্রায় ৫২৯ কোটি টাকা।

ব্যক্তিগত সংগ্রাহকের কাছে এমন গুরুত্বপূর্ণ জীবাশ্ম বিক্রি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। তাদের আশঙ্কা, ব্যক্তিগত মালিকানায় চলে গেলে গবেষণার জন্য এসব জীবাশ্মের নাগাল পাওয়া কঠিন হতে পারে। তবে অন্যদের মতে, এ ধরনের নিলাম জীবাশ্ম সংরক্ষণ ও জনসাধারণের সামনে প্রদর্শনের নতুন সুযোগও তৈরি করতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের দাপট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের দাপট

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের অনুদান, শীর্ষে ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের অনুদান, শীর্ষে ইলন মাস্ক

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

পেজেশকিয়ানের বিরুদ্ধে ইরানের কট্টরপন্থিরা, চায় পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন

পেজেশকিয়ানের বিরুদ্ধে ইরানের কট্টরপন্থিরা, চায় পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচন সরকার গঠনের দাবি উত্থাপন নেতানিয়াহু ও আইজেনকোটের

সরকার গঠনের দাবি উত্থাপন নেতানিয়াহু ও আইজেনকোটের

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

লুলার জয়ের পর যুক্তরাষ্ট্রে ফ্লাভিও, ভিসা পাচ্ছে পরিবারও

লুলার জয়ের পর যুক্তরাষ্ট্রে ফ্লাভিও, ভিসা পাচ্ছে পরিবারও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম