Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদন জমা দেওয়ার সময়সীমা গণনার নিয়মে একটি পরিবর্তন আনা হয়েছে, যা গত ২৩ অক্টোবর থেকে কার্যকর করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা। এই নতুন নিয়মের ফলে কোনো আবেদনের শেষ দিন যদি সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে পড়ে, তবে সব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ থাকবে না।

গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি নীতিগত নির্দেশনায় সাধারণ দাপ্তরিক সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জনের শেষ তারিখের মধ্যকার পার্থক্য স্পষ্ট করা হয়। নতুন এই নীতি অনুযায়ী, কাগজভিত্তিক কিছু আবেদনের শেষ তারিখ শনি-রোববার কিংবা সরকারি ছুটির দিনে হলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়ার সুযোগ মিলতে পারে। তবে অনলাইনে ছুটির দিনসহ যেকোনো সময়েই আবেদন করা যায় বিধায়, অনলাইন জমা দেওয়ার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয় এবং আবেদনকারীদের স্ব স্ব ফর্মের নির্দেশনা মেনে চলতে হবে।

বিশেষ করে বয়সভিত্তিক যোগ্যতার ক্ষেত্রে নতুন নিয়মটি অত্যন্ত কড়াকড়ি আরোপ করেছে। পরিবারভিত্তিক অভিবাসন এবং বিশেষ অপ্রাপ্তবয়স্ক ক্যাটাগরির ক্ষেত্রে সন্তানদের বয়স ২১ বছর পূর্ণ হওয়ার আগেই সাধারণত আবেদন করতে হয়। এ ধরনের আবেদনের শেষ দিন যদি কোনো ছুটির দিনে পড়ে, তবে অতিরিক্ত কোনো দিন স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে না। ফলে নির্দিষ্ট বয়সসীমা পার হয়ে গেলে অভিবাসন সুবিধার যোগ্যতা চিরতরে হারাতে হতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী ও তাদের নিয়োগকর্তাদেরও আই-৯৪ নথিতে উল্লেখিত অনুমোদিত মেয়াদের প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার তারিখটি ছুটির দিনে পড়লেও তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবসে গড়াবে না। তাই সময়মতো আবেদন নবায়নের কাজটি সম্পন্ন করতে হবে, নতুবা আইনগত জটিলতার মুখে পড়তে হতে পারে।

এই নতুন পরিস্থিতিতে আবেদনকারীদের জন্য পরামর্শ হলো, আবেদনের শেষ সময়টি সাধারণ দাপ্তরিক নাকি যোগ্যতা নির্ধারণের শেষ তারিখ—তা আগে থেকেই যাচাই করা। পাশাপাশি আবেদনটি অনলাইনে না কি অফলাইনে করতে হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া জরুরি। বয়সসীমা ও যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই সব প্রস্তুতি সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে, যাতে ছুটির দিনের বাড়তি সময়ের ওপর ভুল ভরসা করে কোনো সুযোগ হারাতে না হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের অনুদান, শীর্ষে ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের অনুদান, শীর্ষে ইলন মাস্ক

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

পেজেশকিয়ানের বিরুদ্ধে ইরানের কট্টরপন্থিরা, চায় পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন

পেজেশকিয়ানের বিরুদ্ধে ইরানের কট্টরপন্থিরা, চায় পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন

ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

আরও পড়ুন

উগান্ডা ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেফতার

৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেফতার

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম