ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকির কারণে দেশটিতে কর্মরত জরুরি নয়— এমন মার্কিন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথম এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছিল। এর ধারাবাহিকতায় আবারও নাগরিকদের সতর্ক করল দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমোদন নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশটিতে বিমানবন্দর লক্ষ্য করে নতুন করে হামলা হতে পারে। এ ছাড়া আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।
এসব ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ভ্রমণসংক্রান্ত পরিস্থিতির পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে।

-6ae04a4bb0fce.jpg)