Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় হামলা শুরুর তিন বছর পর এই প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন ইসরাইলের বাসিন্দারা। অধিকৃত পশ্চিম তীরে হামলা বৃদ্ধি ও প্রতিবেশীদের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রায় ৭৩ লাখ ভোটার অংশ নেবেন, যার মধ্যে ১২ লাখ ফিলিস্তিনি নাগরিকও রয়েছেন।

নির্বাচনের পর সংবাদমাধ্যমগুলোতে বুথফেরত বা এক্সিট পোল জরিপ দেখানো শুরু হলেও চূড়ান্ত ফলাফল জানতে কিছুটা সময় লাগবে। আগামী ৪ নভেম্বর নির্বাচনের সরকারি ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে পারে।

বর্তমানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের বিরোধী জোটের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট বা ‘নেসেট’-এ সরকার গড়তে প্রয়োজন অন্তত ৬১টি আসন। জরিপগুলো বলছে, নেতানিয়াহুর জোট প্রায় ৫০টি এবং আইজেনকোটের জোট ৫৪টির মতো আসন পেতে পারে।


ইসরাইলের নিয়ম অনুযায়ী, জনগণ সরাসরি কোনো প্রার্থীকে নয়, বরং দলকে ভোট দিয়ে থাকেন। পার্লামেন্টে আসন পেতে একটি দলকে মোট ভোটের অন্তত ৩.২৫ শতাংশ পেতে হয়।

ভোটের ফল পুরোপুরি বের হওয়ার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বিজয়ী দলগুলোর সাথে কথা বলবেন এবং যাকে উপযুক্ত মনে করবেন, তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। মনোনীত ব্যক্তি সরকার গড়ার জন্য ৪২ দিন সময় পাবেন। তবে কেউ সরকার গঠনে ব্যর্থ হলে আবার নতুন নির্বাচনের ডাক দেওয়া হতে পারে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না: অ্যামনেস্টি

ইসরাইলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না: অ্যামনেস্টি

নেতানিয়াহু-আইজেনকটের হাড্ডাহাড্ডি লড়াই, ইসরাইলের নির্বাচনে কে এগিয়ে?

নেতানিয়াহু-আইজেনকটের হাড্ডাহাড্ডি লড়াই, ইসরাইলের নির্বাচনে কে এগিয়ে?

ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

হামাসের হামলার পর প্রথম নির্বাচন, ইসরাইলে ভোট শুরু

হামাসের হামলার পর প্রথম নির্বাচন, ইসরাইলে ভোট শুরু

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বন্দ্বে নেতানিয়াহু, নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বন্দ্বে নেতানিয়াহু, নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

আরও পড়ুন

ইসরাইলি নির্বাচনে যেকোনো সময় আসতে পারে ‘অপ্রত্যাশিত চমক’

ইসরাইলি নির্বাচনে যেকোনো সময় আসতে পারে ‘অপ্রত্যাশিত চমক’

উগান্ডা ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেফতার

৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেফতার

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম