Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বন্দ্বে নেতানিয়াহু, নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বন্দ্বে নেতানিয়াহু, নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

পালটাপালটি বক্তব্য সামনে এসেছে আইজেনকট ও নেতানিয়াহুর। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের হুমকি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

নিজের নিরাপত্তা-সংক্রান্ত অভিজ্ঞতাকে সামনে এনে নেতানিয়াহু দাবি করেছেন, তার প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় এলে ইরানের কারণে ইসরাইল অস্তিত্বের সংকটে পড়তে পারে।

সোমবার (২৬ অক্টোবর) পুনর্নির্বাচনি প্রচারের শেষ দিনে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ওপর জোর দেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দুর্বল হিসেবেও তুলে ধরেন তিনি।

মঙ্গলবারের ভোটের আগে ইসরাইলের চ্যানেল ১৪-কে নেতানিয়াহু বলেন, ‘রাষ্ট্রের ভবিষ্যতের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ, আমাদের এমন শত্রু রয়েছে, যারা আমাদের ধ্বংস করতে চায়।’

তিনি আরও বলেন, ‘গাদি আইজেনকট ইরানে হামলা চালাবেন না।’

তবে নেতানিয়াহুর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছেন আইজেনকট। তার দাবি, নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা আদায়ে ইরানের হুমকিকে সামনে আনছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীর ভেতরে যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে উদ্বেগ রয়েছে। ওই প্রতিবেদন প্রকাশের পর আইজেনকটের অভিযোগ সামনে আসে।

তবে প্রতিবেদনটিকে ‘ভিত্তিহীন বাজে কথা’ বলে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য থাকার খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা’ বলে দাবি করেছেন।

নির্বাচনি লড়াইয়ে ইরানকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যু এখন নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বীদের বক্তব্যের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। তবে নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী থাকবে কিনা, তা নির্ধারিত হতে যাচ্ছে আজকের নির্বাচনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

নেতানিয়াহুর সঙ্গে ইসরাইলি সেনাপ্রধানের বিরোধ, নেপথ্যে কী?

চ্যানেল ১২ এর রিপোর্ট নেতানিয়াহুর সঙ্গে ইসরাইলি সেনাপ্রধানের বিরোধ, নেপথ্যে কী?

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল

মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল

আরও পড়ুন

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম