Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চ্যানেল ১২ এর রিপোর্ট

নেতানিয়াহুর সঙ্গে ইসরাইলি সেনাপ্রধানের বিরোধ, নেপথ্যে কী?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম

নেতানিয়াহুর সঙ্গে ইসরাইলি সেনাপ্রধানের বিরোধ, নেপথ্যে কী?

বিরোধের বিষয়টি নাকচ করেছেন নেতানিয়াহু, তবে জামিল কিছু বলেনি। সংগৃহীত ছবি

Advertisement

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২ এ খবর প্রথম প্রকাশ করে।

তবে নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ প্রতিবেদন অস্বীকার করেছেন। তবে এ বিষয়ে এখনও কিছু বলেননি ইয়াল জামির।

গত রোববার প্রকাশিত ওই প্রতিবেদন সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে গভীরভাবে অবগত ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে বলেছেন, নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে বিরোধের খবরটি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে।

ওই কর্মকর্তার মতে, প্রতিবেদনটির বিশ্বাসযোগ্যতার অন্যতম ইঙ্গিত হলো, এটি ইসরাইলের সামরিক সেন্সরের অনুমোদন নিয়ে প্রকাশিত হয়েছে। দেশটিতে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবাদ প্রকাশের আগে সামরিক সেন্সরের অনুমোদন নিতে হয়।

কর্মকর্তাটি বলেন, মঙ্গলবারের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জনসাধারণের কাছে তথ্যটি প্রকাশ করা প্রয়োজন বলে মনে করেছেন। প্রতিবেদনটি মিথ্যা হলে সামরিক সেন্সর এটি প্রকাশের অনুমতি দিত না বলেও মন্তব্য করেন তিনি।

তবে ওই কর্মকর্তার দাবি, ইরানে নতুন করে হামলার বিরোধী নন সেনাপ্রধান ইয়াল জামির। তার আপত্তি মূলত হামলার সময় নিয়ে। ইরান থেকে নতুন কোনো হুমকি তৈরি হয়ে থাকলেও তার জবাবে এখনই হামলা চালানো জরুরি কি না, সেটিই মূল প্রশ্ন।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইসরাইলিরা যখন ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন সামরিক বাহিনী মনে করছে, এত অল্প সময়ের মধ্যে পাল্টা হামলা চালানোর মতো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি।

তবে ইসরাইলের শীর্ষ নেতৃত্ব ও সেনাপ্রধানের মধ্যে বিরোধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাটজও এ ধরনের মতবিরোধের খবর অস্বীকার করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বন্দ্বে নেতানিয়াহু, নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বন্দ্বে নেতানিয়াহু, নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল

মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল

ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা

আরও পড়ুন

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

সৌদি-পাকিস্তান-তুরস্কের সঙ্গে বৈঠকে কী ফল পেল ইরান?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম