Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না: অ্যামনেস্টি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম

ইসরাইলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না: অ্যামনেস্টি

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের নির্বাচন ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে—এমন কোনো জোরালো আশার জায়গা নেই বলে স্পষ্ট জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, ইসরাইলের এই নির্বাচন যেন ফিলিস্তিনিদের ওপর চলা অপরাধ ও নিপীড়ন থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে নেওয়ার কোনো সুযোগ তৈরি না করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এরিকা গুয়েভারা রোসাস তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজনৈতিক প্রার্থীরা ফিলিস্তিনবিরোধী মনোভাবকে বেপরোয়াভাবে ব্যবহার করেছেন। এমনকি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তারা মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী অপরাধগুলো আরও বাড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন।

রাজনৈতিক দল ও প্রার্থীদের এমন বৈরী মনোভাবের বড় প্রমাণ হলো, ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক এবং উগ্র বামপন্থী বালদ দলের প্রধান সামি আবু শাহেদেহকে নির্বাচন থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন দলের প্রার্থীরা সম্মিলিতভাবে জোর প্রচেষ্টা চালিয়েছেন।

এই বাস্তবতায় যে সমস্ত দেশের ইসরাইলের ওপর যথেষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব রয়েছে, তাদের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। এরিকা গুয়েভারা রোসাস নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইসরাইলের মধ্যকার অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার জোরালো দাবি জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

নেতানিয়াহু-আইজেনকটের হাড্ডাহাড্ডি লড়াই, ইসরাইলের নির্বাচনে কে এগিয়ে?

নেতানিয়াহু-আইজেনকটের হাড্ডাহাড্ডি লড়াই, ইসরাইলের নির্বাচনে কে এগিয়ে?

ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

ইসরাইলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

হামাসের হামলার পর প্রথম নির্বাচন, ইসরাইলে ভোট শুরু

হামাসের হামলার পর প্রথম নির্বাচন, ইসরাইলে ভোট শুরু

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বন্দ্বে নেতানিয়াহু, নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বন্দ্বে নেতানিয়াহু, নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

ইসরাইলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না: অ্যামনেস্টি

ইসরাইলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না: অ্যামনেস্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম