Logo
Logo
×

Advertisement

খেলা

ওয়ানডে সিরিজের আগে ভারতের জন্য দুঃসংবাদ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

ওয়ানডে সিরিজের আগে ভারতের জন্য দুঃসংবাদ

Advertisement

নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। স্বাগতিকদের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে শুবমান গিলের দল। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ভারত। চোটের কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার প্রসিধ কৃষ্ণ।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে নির্ধারিত সময়ের মধ্যে সেরে উঠতে পারেননি কর্ণাটকের এই ডানহাতি পেসার। তবে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় অনানুষ্ঠানিক টেস্টে ভারত ‘এ’ দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে তার। সে ক্ষেত্রে আগে তাকে ‘রিটার্ন টু প্লে’ (আরটিপি) মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবেই এই পরীক্ষা নেওয়া হবে।

গত ৩০ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পান প্রসিধ। ওই ম্যাচে মাত্র পাঁচ ওভার বোলিং করার পর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে না পাওয়া নিশ্চিত হলেও দুই ম্যাচের টেস্ট সিরিজে ফেরানোর আশা করছেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুবমান গিল।

এদিকে, প্রসিধের পরিবর্তে ওয়ানডে দলে এখনো কোনো বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্রামে থাকায় তারকা পেসার জাসপ্রিত বুমরাহকেও এই সিরিজে পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে, পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির পরিকল্পনাতেও পরিবর্তন এসেছে। শুরুতে পুরো ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও বিসিসিআই জানিয়েছে, তিনি কেবল প্রথম ওয়ানডেতে অংশ নেবেন। এরপর ভারত ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন, যাতে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুত রাখা যায়।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৪ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথম তিন ওয়ানডেতে ভারতের স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, নমন ধীর, অনশুল কম্বুজ, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ইশান কিষাণ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি।

শেষ দুই ওয়ানডেতে ভারতের স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগ্র, মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

নারী আইপিএলে চমক এই কিশোরী

নারী আইপিএলে চমক এই কিশোরী

টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা কে এই ‘বিস্ময় বালক’?

টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা কে এই ‘বিস্ময় বালক’?

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

আরও পড়ুন

অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন মার্তিনেজ

অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন মার্তিনেজ

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ওয়ানডে সিরিজের আগে ভারতের জন্য দুঃসংবাদ

ওয়ানডে সিরিজের আগে ভারতের জন্য দুঃসংবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম