Logo
Logo
×

Advertisement

খেলা

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

Advertisement

অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ বলে ১৯৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে; অভিষেকের ব্যাটিং তান্ডবে ৪০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। 

মঙ্গলবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনের হ্যানরি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করে ড্যারেল মিচেলের ব্যাটিং ঝড়ে ৩ উইকেটে ১৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড।

দলের হয়ে ৫২ বলে ৫টি চার আর সমান ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৯ রান করেন ড্যারেল মিচেল। এছাড়া ২৩ বলে চারটি চার আর এক ছক্কায় ৩৯ রান করেন বেভন জ্যাকবস। ২৫ বলে ৫টি ছক্কার সাহায্যে ৪০ রান করেন ফিন অ্যালান।

টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনীতে বৈভব সূর্যবংশীকে সঙ্গে নিয়ে মাত্র ৪৩ বলে ১৩৩ রানের রেকর্ড জুটি গড়েন অভিষেক শর্মা। মাত্র ৩৮ বলে ৯টি চার আর ১১টি ছক্কার সাহায্যে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে একের পর এক রেকর্ড গড়েন অভিষেক। 

অভিষেকের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন ১৯ বছর বয়সী বৈভব সূর্যবংশীও। তিনি মাত্র ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন।

ভারতের ইনিংসের শুরুটা ছিল রেকর্ডময়। মাত্র ২.২ ওভারে ৫০ রান তুলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম দলীয় অর্ধশতকের যৌথ রেকর্ড গড়ে তারা। এরপর মাত্র পাঁচ ওভারেই একশ রানের মাইলফলক ছুঁয়ে ফেলে ভারত।

পাওয়ারপ্লে শেষে বিনা উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১৮ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দেশের সর্বোচ্চ পাওয়ারপ্লে সংগ্রহ।

অভিষেকের সেঞ্চুরিও রেকর্ডের তালিকায় নতুন সংযোজন। ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে ভারতের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরির নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেন অভিষেক।

এর আগে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির তালিকায়ও রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে আছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

টি-টোয়েন্টিতে তিলকের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে তিলকের বিশ্ব রেকর্ড

তিলক-নীতিশ জুটির রেকর্ডে ভারতের জয়

তিলক-নীতিশ জুটির রেকর্ডে ভারতের জয়

রেকর্ডগড়া জয়ের পর ভারত শিবিরে দুঃসংবাদ

রেকর্ডগড়া জয়ের পর ভারত শিবিরে দুঃসংবাদ

আরও পড়ুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

বিতর্কের মুখে এমবাপ্পে, চীনা ব্র্যান্ডের চুক্তি বাতিলে আর্থিক ক্ষতির শঙ্কা

বিতর্কের মুখে এমবাপ্পে, চীনা ব্র্যান্ডের চুক্তি বাতিলে আর্থিক ক্ষতির শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম