Logo
Logo
×

Advertisement

খেলা

টি-টোয়েন্টিতে তিলকের বিশ্ব রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

টি-টোয়েন্টিতে তিলকের বিশ্ব রেকর্ড

Advertisement

ক্রিকেটের সংক্ষিপ্ত ফর‌ম্যাট টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ব্যাটসম্যান তিলক ভার্মা। নিউল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জোড়া নজির গড়েন তিলক ও আর্শদীপ। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড গড়লেন তিলক ভার্মা। এই রেকর্ড গড়তে গিয়ে তিনি ছাড়িয়ে যান ইন্দোনেশিয়ার ড্যানিলসন হাওয়েকে।

শনিবার নিউজিল্যান্ডের টিম সেইফার্ট এবং ড্যারিল মিচেলের ক্যাচ ধরেছেন তিলক। তাতে চলতি বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তার ক্যাচের সংখ্যা হলো ২৬টি। তিনি টপকে গেলেন ইন্দোনেশিয়ার ড্যানিলসন হাওয়েকে। ২০২৫ সালে হাওয়ে ৪১টি ম্যাচে ২৫টি ক্যাচ ধরেছিলেন। তিলক ২৬টি ক্যাচ ধরলেন ৩২টি ম্যাচে। 

এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম। তিনি ২০২৪ সালে ২৬টি ম্যাচে ২৪টি ক্যাচ ধরেছিলেন। চলতি বছরে আরও কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিলক। ফলে বিশ্ব রেকর্ড উন্নত করার সম্ভাবনা রয়েছে তারা। 

অন্যদিকে আর্শদীপ সিং ভেঙে দিলেন ভুবনেশ্বরের রেকর্ড। ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৭টি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর। এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন তিনি। 

গত চার বছর যা অক্ষত ছিল। ভুবনেশ্বরের সেই রেকর্ডই আজ ভেঙে দিলেন আর্শদীপ। শনিবার নিউজিল্যান্ডের সেইফার্ট এবং গ্লেন ফিলিপসের উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। চলতি বছরে এখনও পর্যন্ত ৩৮টি উইকেট নিলেন তিনি।

২০২২ সালে ভুবনেশ্বর ৩৭টি উইকেট নিয়েছিলেন ৩২টি ম্যাচ খেলে। আর্শদীপ ৩৮টি উইকেট নিলেন ২৯টি ম্যাচ খেলে। ২০২৪ সালে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৬টি উইকেট নিয়েছিলেন আর্শদীপ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিলক-নীতিশের জুটির রেকর্ডে ভারতের জয়

তিলক-নীতিশের জুটির রেকর্ডে ভারতের জয়

রেকর্ডগড়া জয়ের পর ভারত শিবিরে দুঃসংবাদ

রেকর্ডগড়া জয়ের পর ভারত শিবিরে দুঃসংবাদ

ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক

ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

আজকের খেলা: ২২ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২২ অক্টোবর ২০২৬

উপেক্ষা করেই যাচ্ছে ভারত, তবু আশা ছাড়ছেন না শামি

উপেক্ষা করেই যাচ্ছে ভারত, তবু আশা ছাড়ছেন না শামি

আরও পড়ুন

পাকিস্তানে রাজ্জাকপুত্রের নজরকাড়া পারফরম্যান্স

পাকিস্তানে রাজ্জাকপুত্রের নজরকাড়া পারফরম্যান্স

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে তিলকের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে তিলকের বিশ্ব রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম