অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। আগামীকাল রোববার ও পরশু সোমবার প্রতিদিন দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর দিনের পরের ম্যাচে তারা মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
শনিবার আজারবাইজানের বাকুতে শনিবার ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লাল সবুজের দল। ড্রয়ের সুবাদে ১ পয়েন্ট পেল বাংলাদেশ এবং তিন নম্বরে অবস্থান করছে ওয়েলস।
হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে তুলনামূলক বিচারে শারীরিকভাবে এগিয়ে ছিল ওয়েলস। সেই ওয়েলসের বিপক্ষে দারুণ পারফরম্যানআস করেন কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা) আয়োজিত টুর্নামেন্টটির উদ্বোধনী এই আসরে মোট ১৯১টি দেশের বয়সভিত্তিক দল অংশ নিচ্ছে। ১১ জনের বদলে প্রতিটি দলের হয়ে মাঠে নামতে পারেন আটজন ফুটবলার। ম্যাচগুলো ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ২০ মিনিট করে দুই অর্ধে মোট ৪০ মিনিট খেলা হচ্ছে।
টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হলো পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে শ্রীনাথ বলেন, ‘আজ ওয়েলসের বিপক্ষে আমরা প্রথম ম্যাচটি খেলেছি। ওরা শারীরিকভাবে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। সেটা বিবেচনা করলে আমরা খুব ভালো খেলেছি।’
‘আজ আমি গোলকিপিংয়ে চেষ্টা করেছি ক্লিন শিট ধরে রাখার, পরের ম্যাচগুলোতেও একই চেষ্টা থাকবে। আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। আমাদের দল ভালো খেলছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন,’ যোগ করেন তিনি।
