বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। ঠাসা সূচির কারণে পেস বোলারদের ইনজুরির কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাদের সার্ভিস পেতে পরিকল্পনা করছে ভারত। সেই পরিকল্পনায় রয়েছেন ভারতের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহ।
এখন নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এরপর ওয়ানডে সিরিজ খেলবে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা ও লাল বল মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলবে ভারত। শুধু তাই নয়, সামনে ঠাসা সূচির কারণে পেস বোলারদের নিয়ে একটি বড় দল তৈরি করেছে ভারত।
ভারতীয় পেস বোলিং কোচ মর্নি মর্কেল পরিকল্পনা নিয়ে বলেন, আমরা একটা বোলারদের গ্রুপ তৈরি রাখতে চাইছি। যাতে দরকার পড়লেই কাউকে খেলানো যায়। যত সময় গড়াবে, আমরা এখানকার পরিবেশ ও পিচ বুঝব, কারা প্রধান বোলার হিসেবে খেলবে, সেটা তত স্পষ্ট হবে।
মর্কেল আরও বলেন, আমাদের হাতে এমন অনেক বোলার রয়েছে যারা বিভিন্ন পরিবেশে খেলতে পারে। তার মধ্যে আর্শদীপ সিং একজন। ও পরিশ্রম করে। ওর দক্ষতা রয়েছে। আমি নিশ্চিত, লাল বলের ক্রিকেটেও আর্শদীপ ভালো খেলবে।
ভারতের বোলিং কোচ বলেন, প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছে কী চাওয়া হচ্ছে। কয়েক জনকে ভারতীয় এ দলের হয়ে খেলিয়ে তৈরি করা হচ্ছে। ৫০ ওভারের ক্রিকেট ও টেস্টে ঘুরিয়ে ফিরিয়ে সকলকে খেলানো হবে। তার মধ্যে বুমরাহও রয়েছে। সকলের জন্য আমাদের বুলেটপ্রুফ পরিকল্পনা তৈরি।
