Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশকে হারিয়ে পুরস্কার পেতে চায় উইন্ডিজ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

বাংলাদেশকে হারিয়ে পুরস্কার পেতে চায় উইন্ডিজ

Advertisement

দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যে কারণে সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। 

সম্প্রতি ভারত সফরে দারুণ পারফরম্যান্সে বোর্ডের সু নজরে এসেছে ড্যারেন স্যামির শিষ্যরা। ভারত থেকে সোজা বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই টেস্টের সিরিজে টাইগারদের হারিয়ে বাড়তি প্রণোদনা পেতে চায় ক্যারিবীয়রা।

এমনটি জানিয়ে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছেন, খেলোয়াড়দের প্রতি আমার বার্তা হলো, বিশেষ করে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচে থাকতে পারলে বাড়তি প্রণোদনা পাওয়া যাবে। আর্থিক পুরস্কারের ক্ষেত্রে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। গত দুই চক্রেই অষ্টম স্থানে থাকা আমাদের খেলোয়াড়দের সামনে এবার আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে।

তিনি বলেন, মাঠে ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের এমন অবস্থানে নিয়ে যাওয়াই খেলোয়াড়দের প্রতি আমার চ্যালেঞ্জ, যাতে আমরা আরও ভালোভাবে দর-কষাকষি করতে পারি এবং স্পনসর আকৃষ্ট করতে পারি। ভারতের বিপক্ষে আমাদের সাদা বলের দল দারুণ করেছে। আশা করি, বাংলাদেশে লাল বলের দলও একই কাজ করতে পারবে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সোমবার স্যামি বলেন, ভারত সিরিজে খেলোয়াড়দের বেতন কমানোর খবর জানানোর পর তারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যেভাবে খেলেছে, তা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ঘুরে দাঁড়াতে সহায়তা করার ক্ষেত্রে তাদের দৃঢ়তা, আবেগ ও আন্তরিকতার প্রমাণ দেয়।

তিনি আরও বলেন, একজন পেশাদার খেলোয়াড় হিসেবে কিংবা একটি বোর্ড হিসেবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সে বাস্তবতা বুঝতে হবে। আর্থিকভাবে আমরা কোন অবস্থায় আছি, তা কারও অজানা নয়।

স্যামি বলেন, আমরা জানি, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তবে আমরাও এ বছর ভালো খেলেছি। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করার সময় নিজেদের অবস্থান সম্পর্কে আমরা সৎ ও বাস্তববাদী ছিলাম। এখন আমরা ঠিক সেই অবস্থানেই রয়েছি, যেখানে থাকার প্রত্যাশা করেছিলাম।

তিনি আরও বলেন, আগামী দুটি টেস্ট আমাদের সামনে দারুণ সুযোগ এনে দিয়েছে। ২০২৫ সালে যে লক্ষ্য নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিলাম, সেটি পূরণের মধ্য দিয়ে এই চক্র শেষ করতে চাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

লিটনের টেস্ট খেলা নিয়ে সুখবর দিলেন কোচ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সিমন্স

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সিমন্স

ডি থ্রি ট্রফির নিলামে সাব্বিরসহ ‘বি’ ক্যাটাগরিতে কার দাম কত?

ডি থ্রি ট্রফির নিলামে সাব্বিরসহ ‘বি’ ক্যাটাগরিতে কার দাম কত?

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

আরও পড়ুন

বাংলাদেশকে হারিয়ে পুরস্কার পেতে চায় উইন্ডিজ

বাংলাদেশকে হারিয়ে পুরস্কার পেতে চায় উইন্ডিজ

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা

ডি-থ্রির ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

ডি-থ্রির ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

ডোমেস্টিক থ্রি বা ‘ডি-থ্রি’ কী?

ডোমেস্টিক থ্রি বা ‘ডি-থ্রি’ কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম