Logo
Logo
×

Advertisement

খেলা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সিমন্স

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সিমন্স

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। বুধবার (২৮ অক্টোবর) ঢাকায় শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি।

সিমন্স জানান, প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছে। পাশাপাশি ভারতের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ভালো খেলেছে তারা। তাই প্রতিপক্ষকে মোকাবিলা করতে বাংলাদেশের সর্বোচ্চ প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন টাইগার কোচ। তার মতে, টেস্ট দলের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করছেন। সাদা বলের ক্রিকেটে অংশ নেওয়া খেলোয়াড়েরাও প্রস্তুতিতে মনোযোগ দিয়েছেন।

একসময় ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্বে থাকা সিমন্স এবার সেই দলের বিপক্ষেই লড়বেন। তবে বিষয়টিকে আবেগের দৃষ্টিতে দেখতে চান না তিনি। সাবেক দলের প্রতি আবেগের চেয়ে বাংলাদেশের হয়ে সিরিজ জেতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এই কোচ।

আবুধাবি টেস্টে ক্রিকেটারদের মনোযোগের ঘাটতি ছিল কি না, এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, দলের খেলোয়াড়েরা টেস্ট ক্রিকেট নিয়ে যথেষ্ট মনোযোগী। আবুধাবি টেস্টেও তাদের মনোযোগে কোনো ঘাটতি ছিল না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ক্রিকেটাররা আশাবাদী এবং সুযোগ কাজে লাগাতে প্রস্তুত।

এদিকে, চোটের কারণে নাহিদ রানাকে না পাওয়াটা দলের জন্য কিছুটা ক্ষতি বলে মনে করেন সিমন্স। তবে নাহিদকে ছাড়াও ভালো খেলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে আত্মবিশ্বাসী তিনি। অস্ট্রেলিয়ায় নাহিদকে ছাড়াই বাংলাদেশ জয় পেয়েছে উল্লেখ করে কোচ বলেন, তার অনুপস্থিতিতে অন্য কোনো বোলার দায়িত্ব পালন করতে পারবেন। নাহিদের মতো দ্রুতগতিতে বল করা কঠিন হলেও বিকল্প বোলাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখবেন।

দক্ষিণ আফ্রিকা সফরে নাহিদকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে তাকে দ্রুত মাঠে ফেরানোর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন সিমন্স।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডি থ্রি ট্রফির নিলামে সাব্বিরসহ ‘বি’ ক্যাটাগরিতে কার দাম কত?

ডি থ্রি ট্রফির নিলামে সাব্বিরসহ ‘বি’ ক্যাটাগরিতে কার দাম কত?

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

তামিমের জরুরি সভায় ৫ সিনিয়র ক্রিকেটার, কী কথা হলো?

তামিমের জরুরি সভায় ৫ সিনিয়র ক্রিকেটার, কী কথা হলো?

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আরও পড়ুন

ব্যালন ডি’অরের অনুষ্ঠান মোবাইলে যেভাবে সরাসরি দেখবেন

ব্যালন ডি’অরের অনুষ্ঠান মোবাইলে যেভাবে সরাসরি দেখবেন

পেলে-ম্যারাডোনা কেন কখনো ব্যালন ডি’অর জেতেননি?

পেলে-ম্যারাডোনা কেন কখনো ব্যালন ডি’অর জেতেননি?

সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সিমন্স

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সিমন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম