Logo
Logo
×

Advertisement

খেলা

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

সংগৃহীত

Advertisement

ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির নিলাম হচ্ছে আজ। এই নিলামে স্বাভাবিকভাবেই জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিদ হাসানকে দলে নিতে বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে বিভিন্ন দল। 

তাসকিন আহমেদকে নিয়ে কাড়াকাড়ি নজর কেড়েছে। তাকে দলে টেনেছে ওয়ালটন। ২ কোটি ১০ লাখ পয়েন্ট খরচ করতে হয়েছে তাকে পেতে। তাতে তিনি সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার বনে গিয়েছিলেন এবারের থ্রিডিতে। 

তবে তার রেকর্ড কিছুক্ষণ পরই ভেঙে দিয়েছেন শরীফুল। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্টে দল পাওয়ার কীর্তি গড়েছেন তিনি। তাকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।

তাসকিন আহমেদকে পেতে পিছিয়ে থাকেনি ওয়ালটন। দলটি তাকে নিয়েছে ২ কোটি ১০ লাখ পয়েন্টে। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।

রাজধানীর শেরাটন হোটেলে চলছে ডি–থ্রি ট্রফির নিলাম। এতে অংশ নিয়েছে ছয়টি দল। নিলামে ডাকা হচ্ছে ২৭৫ জন ক্রিকেটারকে। চলতি বছরের ডিসেম্বরে তিন সংস্করণের এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।

নিলামে বড় অঙ্কের পয়েন্ট পেয়েছেন সাইফ হাসানও। জাতীয় দলের এই ওপেনারকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস। অন্যদিকে, জাকের আলীকে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে কিনেছে সিটিজেন ব্যাংক।

নিলামে ক্রিকেটারদের দলে নেওয়া হচ্ছে পয়েন্টের হিসাবে। তবে এই পয়েন্ট খেলোয়াড়দের প্রকৃত দাম নয়। ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি।

প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট খরচের সীমা নির্ধারণ করা হয়েছে। এই সীমার মধ্যে থেকেই দলগুলোকে নিজেদের স্কোয়াড গঠন করতে হচ্ছে।

নিলামের জন্য ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ পয়েন্ট। ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩০ লাখ পয়েন্ট। ‘সি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ২০ লাখ পয়েন্ট। ‘ডি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১০ লাখ পয়েন্ট। আর ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫ লাখ পয়েন্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে করতে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে করতে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

তামিমের জরুরি সভায় ৫ সিনিয়র ক্রিকেটার, কী কথা হলো?

তামিমের জরুরি সভায় ৫ সিনিয়র ক্রিকেটার, কী কথা হলো?

বোর্ডের দেওয়া যেকোনো দায়িত্ব সাদরে গ্রহণ করবেন আশরাফুল

বোর্ডের দেওয়া যেকোনো দায়িত্ব সাদরে গ্রহণ করবেন আশরাফুল

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

আরও পড়ুন

ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল

ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে করতে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

ওয়ানডেতে ৩৫০ রানের অভ্যাস গড়তে করতে নতুন উদ্যোগ বিসিবির, কী আছে পরিকল্পনায়

৬১ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেললেন মরিনিও

৬১ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেললেন মরিনিও

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম