Logo
Logo
×

Advertisement

খেলা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

সংগৃহীত

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না, বিষয়টা আগেই জানা ছিল। কিন্তু নাহিদ রানা অস্ট্রেলিয়ায় গিয়ে তার চোট নিয়ে যা জানতে পারলেন, তাতে বাংলাদেশ ক্রিকেট দল আরও বড় বিপদের প্রমাদ গুণছে। 

নিতম্বে ব্যথা নিয়ে নাহিদ অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন। সেখানে গিয়ে নাহিদ জানতে পেরেছেন তার ল্যাব্রাম ছিঁড়ে গেছে। এই চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তো বটেই,  আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরেও নাহিদের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। 

বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দারুণ সুযোগ তৈরি করেছে অস্ট্রেলিয়াকে হারিয়ে। সে সুযোগটাকে বাস্তবে রূপ দিতে হলে মেলাতে হবে সমীকরণ। ঠিক এই সময়ে এসে গুরুত্বপূর্ণ দুটি টেস্ট সিরিজে এই গতিময় পেসারকে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এখন।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে নাহিদের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। তিনি বলেন, ‘নাহিদের ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ার সমস্যা ধরা পড়েছে। অস্ট্রেলিয়ায় তাকে ইতিমধ্যে একটি ইনজেকশন দেওয়া হয়েছে এবং তিনি পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তার বোলিং শুরু করার সম্ভাবনা রয়েছে।’

ল্যাব্রাম হলো কোনো জয়েন্টের হাড়ের সংযোগস্থলে থাকা এক ধরনের নমনীয় টিস্যু। এটি জয়েন্টকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এই টিস্যুতে আঘাত লাগলে সুস্থ হতে সময় লাগতে পারে। তবে নাহিদের ক্ষেত্রে কত দিন লাগবে, তা এখনো নিশ্চিত নয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শুক্রবার ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের দলে ছিলেন না নাহিদ। পুরো সিরিজ থেকে তিনি যে ছিটকে যাচ্ছেন, তা একরকম নিশ্চিত। 

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হওয়ার কথা ১৫ নভেম্বর। এই সফরে দুই টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বিসিবির ওই কর্মকর্তা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে নাহিদের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী নন। দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে তার সুস্থতার গতির ওপর।

কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে যদি সে সুস্থ হয়ে উঠতে না পারে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারে।’

নাহিদের ফেরার সময় এখনো অনিশ্চিত। তার পুনর্বাসন কতটা ভালোভাবে এগোয়, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

নাহিদ রানার জন্য চোটের সমস্যা নতুন নয়। এর আগে জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের সময় তার পাশের পেশিতে দ্বিতীয় মাত্রার চোট লেগেছিল। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি।

সেই চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় পুনর্বাসন কার্যক্রমে আবারও সমস্যায় পড়েন নাহিদ। এবার তার নিতম্বের পেশিতে চোট লাগে। এর ফলে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও খেলা হয়নি তার। এবার ল্যাব্রামের চোট তার প্রত্যাবর্তনের পথে নতুন বাধা তৈরি করল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

আরও পড়ুন

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম