Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ এএম

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

সংগৃহীত

Advertisement

ওয়ানডে বিশ্বকাপের এক বছরেরও কিছু কম সময় বাকি আছে। ঠিক এই সময় এসে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে মোহাম্মদ আশরাফুলকে। তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন হাই পারফরম্যান্স বিভাগের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

আশরাফুলের আগে বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন সালাহউদ্দিন। তখন দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বও ছিল তার হাতে।

পরে গেল বছর নভেম্বরে ব্যাটিং কোচের দায়িত্ব পান আশরাফুল। এবার আবারও ব্যাটিং কোচের ভূমিকায় ফিরছেন সালাহউদ্দিন। তবে এই দায়িত্বে তার মেয়াদ আপাতত ‘অস্থায়ী’।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মোহাম্মদ আশরাফুলের নাম বিশেষভাবে স্মরণীয়। মাত্র ২০ বছর বয়সে ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

এছাড়াও আন্তর্জাতিক ওয়ানডেতে ১৭৭ ম্যাচ খেলে ৩ হাজার ৪৬৮ রান করেছেন আশরাফুল। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তার অবস্থান পঞ্চম।

টেস্ট ক্রিকেটেও উল্লেখযোগ্য অর্জন রয়েছে তার। ৬১টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ক্রিকেটারও ছিলেন আশরাফুল। এ ছাড়া বাংলাদেশের হয়ে ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে যুক্ত হন আশরাফুল। দুই বছর আগে ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন তিনি। এরপর তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পান। তবে তার এক বছরের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো।

এই পরিবর্তনের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি বোর্ড। তবে একটা জায়গায় চোখ রাখলেই কারণটা পরিষ্কার হয়ে যায়। বিশ্বকাপে ঠিক এক বছর আগে বাংলাদেশ ওয়ানডেতে রীতিমতো ভুগছে। 

তার প্রধান কারণ ব্যাটিং। জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রান তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয়ে ৯৯ রানে হেরেছিল দলটা। এরপর তাসকিন আহমেদ সরাসরিই দায়টা দিয়েছিলেন ব্যাটারদের। বলেছিলেন, ‘আসলে ব্যাটসম্যানদের জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’

পরিসংখ্যানও সাক্ষ্য দিচ্ছে ব্যাটারদের বিপক্ষেই। আশরাফুল যখন থেকে দলের কোচ হয়ে এসেছেন, ওয়ানডেতে দল ভুগেছে ভালোভাবেই। ২০০’র বেশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এই সময়ে একবারও জিততে পারেনি দলটি, অন্তত ৯০ রানের ব্যবধানে হেরেছে ২ বার। এর বাইরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪১ রান তাড়া করতে গিয়ে হারের গ্লানিও সঙ্গী হয়েছে একবার।

এমন পরিসংখ্যানের পর ব্যাটাররা কাঠগড়ায় উঠবেন স্বাভাবিকভাবেই। বিশ্বকাপের ঠিক এক বছর আগে দলের এমন পরিস্থিতি ভাবনার বিষয় বটে। মূলত সে কারণেই ব্যাটিং কোচের জায়গায় পরিবর্তন চেয়েছে বিসিবি।

আশরাফুলকে কেন সরানো হয়েছে, সে বিষয়টা পরিষ্কার জানায়নি বিসিবি। তবে আসলে কেন সরানো হয়েছে, পরিস্থিতি আর পারফর্ম্যান্স বিচারে সেটা হলফ করে নিতে খুব একটা বেগ পেতে হয় না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

আরও পড়ুন

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

৭ ম্যাচে ৯ গোল করে বাংলাদেশের সাফ দলে, কে এই মাহি খান?

৭ ম্যাচে ৯ গোল করে বাংলাদেশের সাফ দলে, কে এই মাহি খান?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম