Logo
Logo
×

Advertisement

খেলা

টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা কে এই ‘বিস্ময় বালক’?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম

টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা কে এই ‘বিস্ময় বালক’?

ছবি: সংগৃহীত

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে দলগত সংগ্রহ হিসেবে ২৭৮ রান বেশ বড়। কিন্তু সেই রান যদি কোনো দল নয়, বরং একা একজন ব্যাটারের ব্যাট থেকে আসে, তবে তাকে অবিশ্বাস্য ছাড়া আর কীইবা বলা চলে! ভারতের ঘরোয়া ক্রিকেটে ঠিক এমনটাই ঘটিয়েছেন ১৭ বছর বয়সি তরুণ ক্রিকেটার তন্ময় চৌধুরী।

‘স্কুলস টোটাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট’-এর কোয়ার্টার ফাইনালে দিল্লির দলটির এই ব্যাটার একাই করেছেন ২৭৮ রান। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ২২টি চার এবং ২৭টি বিশাল ছক্কা। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে অনন্য এই রেকর্ড গড়েন তিনি। 

এর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত ছিল টানা আট বলে আটটি ছক্কা হাঁকানো—যার শেষ ৫টি আসে এক ওভারের শেষ পাঁচ বলে এবং বাকি ৩টি পরের ওভারের প্রথম ৩ বলে। 

ছেলের এমন সাফল্যে ভীষণ গর্বিত তার বাবা সতীশ চৌধুরি। তিনি জানান, সপ্তম শ্রেণি থেকে ক্রিকেটে হাতেখড়ি হওয়া তন্ময় বর্তমানে দিল্লির অনূর্ধ্ব-১৯ দল এবং দিল্লি প্রিমিয়ার লিগের দল ‘ইস্ট দিল্লি রাইডার্স’-এর হয়ে খেলছে। বয়সভিত্তিক ক্রিকেটে এর মধ্যেই প্রায় ১০০টি শতরান ও এক ডজন দ্বিশতরান করার রেকর্ড রয়েছে এই উদীয়মান তারকার। 

এর আগে গত বছর ৭৪ বলে অপরাজিত ২২৮ এবং চলতি টুর্নামেন্টে ৬৯ বলে ১৮০ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছেন এই ‘বিস্ময় বালক’। 

সূত্র: আনন্দবাজার ডটকম 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

টি-টোয়েন্টিতে তিলকের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে তিলকের বিশ্ব রেকর্ড

তিলক-নীতিশ জুটির রেকর্ডে ভারতের জয়

তিলক-নীতিশ জুটির রেকর্ডে ভারতের জয়

আরও পড়ুন

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা কে এই ‘বিস্ময় বালক’?

টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা কে এই ‘বিস্ময় বালক’?

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম