Logo
Logo
×

Advertisement

খেলা

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ম্যাচের আগের দিন অনুশীলনে হঠাৎ আঙুলে চোট পাওয়ায় নির্ভরযোগ্য এই মিডল অর্ডার ব্যাটারকে ছাড়াই একাদশ সাজাতে হচ্ছে বাংলাদেশকে। 

তবে স্বস্তির খবর হলো, দ্বিতীয় টেস্টেই তাকে পাওয়ার আশা দেখছেন জাতীয় দলের ফিজিও। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। এ সময় পাশের নেট থেকে হঠাৎ একটি বল লাফিয়ে উঠে মুশফিকের ডান হাতের তর্জনীতে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে ব্যথায় কূঁকড়ে যান তিনি। 

নেট ছেড়ে বেরিয়ে চেয়ারে বসার পর জাতীয় দলের ফিজিও বায়েজিদ হোসেনের তত্ত্বাবধানে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তবে এরপর আর ব্যাটিং করতে পারেননি তিনি। আঙুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান এই অভিজ্ঞ ক্রিকেটার। 

জাতীয় দলের ফিজিও এক ভিডিও বার্তায় চোটের আপডেট জানিয়ে বলেন, ‘মুশফিকুর রহিমের ডান হাতের তর্জনীতে চোট লেগেছে। আজ সকাল পর্যন্ত এর তেমন কোনো উন্নতি হয়নি। এটি মূলত একটি কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। তবে আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে এবং সে পরের টেস্টে খেলতে পারবে।’ 

আগামী ০৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দলীয় সূত্রে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, ওই ম্যাচেই মাঠে ফিরবেন টেস্টে ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা এই ব্যাটার। 

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০৬টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ১৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে তার ঝুলিতে রয়েছে ৬ হাজার ৯৫৭ রান (গড় ৩৯.০৮)। ঐতিহাসিক ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে তার আর মাত্র ৪৩ রান প্রয়োজন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কারণে বাদ মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কারণে বাদ মুশফিক

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

আরও পড়ুন

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা কে এই ‘বিস্ময় বালক’?

টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা কে এই ‘বিস্ময় বালক’?

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম