Logo
Logo
×

Advertisement

খেলা

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। ছবি: সংগৃহীত

Advertisement

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং কোচ মাইক স্মিথ দেশটির তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। বড় ইনিংস খেলতে না পারলেও বাবরের পারফরম্যান্স নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি। 

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) লাহোরে সিরিজের প্রথম পরাজয়ের স্বাদ পায় পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল, যার ফলে ৮ উইকেটে হেরে যায় তারা। তবে দলীয় ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। 

এই ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত চার ইনিংসে ব্যাট করে কোনো হাফ সেঞ্চুরি পাননি বাবর, মোট সংগ্রহ করেছেন ১১৮ রান। প্রতিটি ম্যাচেই সাবলীলভাবে ইনিংস শুরু করলেও সেগুলোকে বড় ইনিংসে রূপ দিতে ব্যর্থ হয়েছেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক।

তবে বিষয়টি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন ব্যাটিং কোচ মাইক স্মিথ। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে হারের আগে দলের দুর্দান্ত জয়ের ধারার কথা স্মরণ করে তিনি বলেন, এটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটকে দেওয়া বক্তব্যে স্মিথ বলেন, ‘ক্রিকেট খেলায় ক্রিজে থিতু হওয়াই সবচেয়ে কঠিন কাজ, আর বাবর অত্যন্ত সহজে সেটাই করে দেখাচ্ছে। যদি সে এই ইনিংসগুলোর কোনো একটিকে বড় সেঞ্চুরিতে রূপ দিতে পারত, তবে আজ এই আলোচনাটাই উঠত না। এটিই এলিট আন্তর্জাতিক ক্রীড়ার আসল রূপ—আপনি সবসময় সেরা পারফরম্যান্স উপহার দিতে পারবেন না। যারা খেলাটি সত্যিকার অর্থে বোঝেন, তারা দেখতে পাচ্ছেন সে কত চমৎকারভাবে বল স্ট্রাইক করছে। বড় স্কোর পেতে সে আর খুব দূরে নেই—এ নিয়ে আমাদের মনে বিন্দুমাত্র সংশয় নেই। আর যখন সেই বড় ইনিংসটি আসবে, সেটা দেখতে দারুণ হবে।’  

উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে দুর্দান্ত বোলিং করেন শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। ইনিংসের শুরু এবং শেষ দুই পর্যায়েই কার্যকরী বোলিং করে ৫ উইকেট শিকার করেন তিনি, যা শ্রীলঙ্কার সহজ জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। 

ফাইনালের ঠিক আগে এই হার দলের আদর্শ প্রস্তুতি না হলেও, এই ম্যাচের ফল আসন্ন ফাইনালে কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্মিথ। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পরাজয়ের সঙ্গে ফাইনালের কোনো সম্পর্ক নেই। এই মানের একটি ত্রিদেশীয় সিরিজে মানসম্মত প্রতিপক্ষের বিপক্ষে খেলে কোনো দলই পুরো টুর্নামেন্ট অপরাজিত থাকে না—এমনকি টুর্নামেন্টের কোনো না কোনো পর্যায়ে হোঁচট খাওয়াটাই স্বাভাবিক। ফাইনালের আগের এই হারে মোটেও কিছু বদলাচ্ছে না। দিনশেষে ফাইনাল মানেই হলো—যে দল মাঠে চাপ সবচেয়ে ভালো সামলাবে এবং ফাইনালে স্নায়ুচাপ জয় করে নিজেদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারবে, শিরোপা তাদেরই হাতে উঠবে।’ 

উল্লেখ্য, শনিবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

আরও পড়ুন

আবারও ভারতের কাছে বড় হার, এক মাসে ২৩ গোল হজম

আবারও ভারতের কাছে বড় হার, এক মাসে ২৩ গোল হজম

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম