Logo
Logo
×

Advertisement

খেলা

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

সংগৃহীত

Advertisement

শ্রীলঙ্কার পর ইংল্যান্ডকেও গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের হারিয়েছে ৮৭ রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচে আলো কেড়ে নিয়েছেন আরাফাত মিনহাস। তিনি এমন এক রেকর্ড গড়েছেন, যা ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে আর কেউ পারেনি কখনো। পাকিস্তানের বড় জয় সহজ হয়ে গেছে তরুণ অলরাউন্ডারের কল্যাণে।

পাকিস্তান অবশ্য ইংলিশদের বিপক্ষে বিপদেই পড়ে গিয়েছিল। ১৩১ রানে খুইয়ে বসেছিল ৫ উইকেট। তখন সাতে ব্যাট করতে নামেন মিনহাস। তিনি ৫৮ বলে ৫৯ রান করেন। ইনিংসটি ছিল খুব গুরুত্বপূর্ণ। এই ইনিংস খেলতে গিয়ে তিনি সঙ্গ দিয়েছেন হাসান নওয়াজকে। ৭৪ বলে ৭৯ রান করে হাসান পাকিস্তানকে বড় পুঁজি পাইয়ে দিয়েছেন। হাসানের বিদায়ের পর ফাহিম আশরাফের সঙ্গেও গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন মিনহাস। এর জোরে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল ৩০২ রানের বড় স্কোর করে।

মিনহাস পরে বল হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৩০৩ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড এক পর্যায়ে ১ উইকেট খুইয়েই পৌঁছে গিয়েছিল ১২০ রানে। সেখান থেকে আর ৯৫ রান যোগ করতেই অলআউট হয় ইংলিশরা। এখানেই মিনহাস দেখিয়েছেন তার কারিশমা। একে একে তুলে নিয়েছেন ৬টি উইকেট। উইকেটে দারুণভাবে সেট হয়ে যাওয়া টম ব্যান্টনকে (৫৭) ফেরান প্রথমে। এরপর একে একে হ্যারি ব্রুক (৫), জর্ডন কক্স (১৮), উইল জ্যাকস (১৯), জেমি ওভারটন (১) ও আদিল রশিদ (০)। 

পাকিস্তানের হয়ে এটি তার মাত্র পঞ্চম ওয়ানডে। ২১ বছর বয়সী এই ক্রিকেটারের ওয়ানডেতে এটি দ্বিতীয় পাঁচ উইকেট। নিজের অভিষেকে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছিলেন, এবার দুমড়ে মুচড়ে দিলেন ইংলিশদের।

এবার তিনি গড়েছেন রেকর্ডও। ওয়ানডে ইতিহাসের মাত্র সপ্তম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে ছয় উইকেট ও হাফ সেঞ্চুরির কীর্তি গড়ে দেখিয়েছেন। পূর্ণ সদস্য দেশের মধ্যে তিনি পঞ্চম। তবে তার কীর্তি যে কারণে অনন্য, সেটা হলো তার বয়স। তিনি এই রেকর্ডটা গড়লেন মোটে ২১ বছর ২৯১ দিন বয়সে। এই তালিকায় থাকা পূর্ণ সদস্য দেশের সব খেলোয়াড়ই এই কীর্তিটি গড়েছেন অন্তত ২৬ বছর বয়সে।

তালিকায় তার পরে আছেন স্কটল্যান্ডের জশ ডেভি। তিনি আফগানিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ৫৩* রান ও ৬ উইকেট নেন। বয়স ছিল ২৪ বছর ১৬৪ দিন। এরপর আছেন দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার। শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯৭ সালে লাহোরে তিনি ৫৪* রান ও ৬ উইকেট নেন। তখন তার বয়স ছিল ২৬ বছর ৬৩ দিন।

আয়ারল্যান্ডের পল স্টার্লিং আফগানিস্তানের বিপক্ষে ২০১৭ সালে গ্রেটার নয়ডায় ৯৫ রান ও ৬ উইকেট নেন। বয়স ছিল ২৬ বছর ১৯৫ দিন। নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস ২০০২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৩* রান ও ৬ উইকেট নেন। বয়স ছিল ২৬ বছর ৩৩৭ দিন।

ইংল্যান্ডের পল কলিংউড ২০১৫ সালে নটিংহামে বাংলাদেশের বিপক্ষে ১১২* রান ও ৬ উইকেট নেন। বয়স ছিল ২৯ বছর ২৬ দিন। সবচেয়ে বেশি বয়সে কীর্তিটি করেছেন শাহিদ আফ্রিদি। ২০১৩ সালে প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৭৬ রান করেন ও ৭ উইকেট নেন। তখন তার বয়স ছিল ৩৩ বছর ১৩৫ দিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

বাবর আজমের নতুন মাইলফলক

বাবর আজমের নতুন মাইলফলক

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

আরও পড়ুন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

প্যারিসে ‘লুট’ বার্সেলোনার আত্মবিশ্বাস

প্যারিসে ‘লুট’ বার্সেলোনার আত্মবিশ্বাস

আজকের খেলা: ২১ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২১ অক্টোবর ২০২৬

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম